Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

রাসূল (সা:) এর কাল্পনিক প্রতিকৃতি দেখানোর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করল বিবিসি

নিউজ ডেস্ক : নিজেদের ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিওতে রাসুল (সাঃ) এর প্রতিকৃতি দেখানোর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করল বিবিসি। বিবিসি হিন্দির এডিটর মুকেশ শর্মা জানিয়েছেন, এই অপ্রত্যাশিত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি তাদের কাছে যাদেরকে এটি আঘাত করেছে। ভিডিওটি ইতিমধ্যেই আমরা এডিট করে দিয়েছি।

উল্লেখ্য গত সপ্তাহে বিবিসি হিন্দির ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিওতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্পনিক প্রতিকৃতি দেখানো হয়েছিল। যে বিষয়টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সৃষ্টি হয়েছিল প্রবল বিতর্ক। মুম্বাই কেন্দ্রিক নামুস ই রিসালাত নামক একটি ইসলামিক সংগঠনের তরফ থেকে এই ব্যাপারটিতে গত ১৬ ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং এর কাছে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ কমিশনার বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন সংগঠনটিকে।

তারপরেই বিবিসি হিন্দির তরফ থেকে একটি ক্ষমা প্রার্থনা করে লেখা চিঠি পাঠানো হয় মুম্বাইয়ের রাজা একাডেমির জেনারেল সেক্রেটারি এবং নামুস ই রিসালাত এর সদস্য সাইয়েদ নুরির কাছে। বিবিসির নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা চেয়ে লেখা চিঠিটি স্বীকার করে সংগঠনের তরফ থেকে জানানো হয় বিষয়টি এখানেই শেষ করা হলো যেহেতু চ্যানেল কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেছে এবং ভিডিওটি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্পনিক প্রতিকৃতি সরিয়ে দেয়া।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories