Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি গভীর নিম্নচাপ এবং এই কারণে আগামী বুধ এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার।আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জেলা নয় রাজধানী কলকাতা ও ভাসতে পারে এই বৃষ্টিতে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বুধ এবং বৃহস্পতিবার নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে অন্যতম হলো উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর।

এই তিনটি জেলায় ভয়াবহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এই জেলায় জারি করেছে কমলা সর্তকতা। তার পাশাপাশি ইতিমধ্যেই এই জেলার মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই সময়ে রাস্তায় বেরোলে সুরক্ষিত থাকেন।

অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্লাবনের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু এলাকায়।

অন্যদিকে জলপথ পরিবহন বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামীকাল ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।এছাড়াও, শুধুমাত্র বুধবার না বৃহস্পতিবার বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও পশ্চিমে জেলাগুলিতে লাগাতার বর্ষণ চলতে থাকবে বলে জানানো হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories