Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কোভ্যাক্সিন করোনা প্রতিরোধে ৭৮ শতাংশ কার্যকরী, তৃতীয় দফার ট্রায়ালের তথ্যে দাবি ভারত বায়োটেকের

নয়াদিল্লি: করোনা প্রতিরোধে প্রায় ৭৮ শতাংশ সক্ষম ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। তৃতীয়    ক্লিনিক্যাল  ট্রায়ালের তথ্য  উল্লেখ করে এই দাবি করল টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। রিপোর্টে বলা হয়েছে, স্বেচ্ছাসেবকের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতার মান ৭৭.৮ শতাংশ। রিপোর্টে ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কাজ করে কোভ্যাক্সিন। ফলে অনেকটাই কার্যকরী।

সংস্থার দাবি, গুরুতর উপসর্গযুক্ত করোনা সংক্রমণের ক্ষেত্রে এই ভ্যাকসিন ৯৩.৪ শতাংশ কার্যকরী। সামান্য ও গুরুতর সংক্রমণের ক্ষেত্রে ৭৮ শতাংশ কার্যকরী বলে দেখা গিয়েছে। উপসর্গহীন সংক্রমণের ক্ষেত্রে তা ৬৩ শতাংশ কার্যকরী। কোম্পানি তাদের ফলাফলে জানিয়েছে, ট্রায়ালে ১৮ থেকে ৯৮ বছরের ২৫,৮০০ স্বেচ্ছাসেবককে সামিল করা হয়েছিল। দেশের ২৫ টি  জায়গায় পরীক্ষা চালানো হয়েছিল। ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের টিকার দুটি ডোজ প্রদানের পর তাঁদের স্বাস্থ্যের ওপর প্রায় দুই সপ্তাহ নজর রাখা হয়েছিল।

উল্লেখ্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বর্তমানে দেশে যে ভ্যাকসিনগুলির অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলির মধ্যে অন্যতম দেশে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। কিছু দিন আগেই ভারত বায়োটে তাদের ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের অনুয়ায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনা টিকার ৩৪ কোটি ৭৬ হাজার ২৩২ ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ২৭ কোটি ৯৪ লক্ষ ৫৪ হাজার ০৯১ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ৬ কোটি ৬ লক্ষ ২২ হাজার ১৪১ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ৮,৯২,৪৬,৯৩৪ জন প্রথম ও ১,৬৮,৫৫,৬৭৬ জনকে দুটি ডোজই দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি বয়সীদের ৬,৮৩,৫৫,৮৮৭ জন প্রথম ও ২,৪৬,৭০,৫৭৬ জনকে দুটি ডোজই দেওয়া হয়েছে। ফলে কোভিশীল্ডের পাশাপাশি কোভ্যাক্সিনের ব্যবহার কিছুটা বাড়বে বলে মনে করছেন চিকিৎসকেরা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories