Wednesday, March 11, 2026
23.6 C
Kolkata

বাইক দুর্ঘটনায় মৃত্যু নবম শ্রেণির ছাত্রের

ভাঙড়: সোমবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নবম শ্রেণির পড়ুয়ার।মৃতের নাম সাগর মণ্ডল, বাড়ি কাশীপুর থানার পাখিমারাতে।সাগর স্থানীয় ভাঙড় হাইস্কুলের ছাত্র।বাবার বাইক নিয়ে ভাঙড়ে পড়তে এসেছিল।সেখান থেকে শোনপুর পাম্পে যাচ্ছিল পেট্রোল আনতে।যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সাগর হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল।তার ড্রাইভিং লাইসেন্সও নেই।কি ভাবে সে বাইক হাতে পেল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে মৃত বাইক আরোহী নাম সাগর মন্ডল (১৫)। তার বাড়ি কাশীপুর থানার চালতাবেড়িয়া পঞ্চায়েতের পাখিমারা গ্রামে।মৃতের কাকা প্রসেনজিত মণ্ডল বলেন, সকাল সাতটার সময় টিউশানি পড়তে গিয়েছিল।পড়া শেষ করেই বাড়ি ফিরবে বলেছিল।আর বাড়ি ফিরলনা।এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সাগর তার মোটর বাইক নিয়ে ভাঙড় বাজারে যায়। সেখান থেকে সে শোনপুরের দিকে যাচ্ছিল। সেই সময় মাঝেরহাট গ্রামের বাসিন্দা পেশায় চিকিৎসক জাকির হোসেন তার মোটর বাইক নিয়ে উল্টো দিক থেকে ভাঙড়ের দিকে আসছিলেন। অভিযোগ সাগর অত্যন্ত দ্রুত গতিতে তার মোটর বাইক চালাচ্ছিল । কাঁঠালিয়া বিশ্বাস পাড়ার কাছে সাগর তার মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা জাকির হোসেনের মোটরবাইকে ধাক্কা মেরে উল্টে পড়েন। সে নিজেও রাস্তার পাশে ছিটকে পড়ে। রাস্তার পাশে থাকা কংক্রিটের এক পোষ্টে সাগরের মাথা ঠুকে যায়। কয়েক মিনিটের মধ্যেই প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাঁঠালিয়া একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories