Friday, July 24, 2026
28.4 C
Kolkata

আফগানিস্তানের কারাগারে আইএসের জঙ্গি হামলায় মৃত্যু ২১ জনের, দায় স্বীকার আইএসের

এনবিটিভি ডেস্ক: আফগানিস্তনের জালালাবাদ শহরের কেন্দ্রীয় কারাগারে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় কারাগারের প্রবেশ মুখে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই বন্দুক নিয়ে হামলা চালায় জঙ্গিরা।

সোমবার (০৩ আগস্ট) সকাল পর্যন্ত আফগানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইএস সদস্যের গুলিবিনিময় চলে। এসময় কয়েকশ’ বন্দি পালিয়ে যায় বলে জানানো হয়।

নানগাহার প্রদেশের মুখপাত্র জানান, ওই হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৩ জন। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৩ জঙ্গি। বাকি জঙ্গিরা পাশের আবাসিক ভবন থেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। পরে পালিয়ে যান।

কারাগারে ১ হাজার ৭শ’ বন্দি ছিল। যাদের অধিকাংশ সশস্ত্রগোষ্ঠী তালেবান এবং জঙ্গিগোষ্ঠী আইএস-এর সদস্য। সুনির্দিষ্ট কাউকে ছাড়িয়ে নেয়ার জন্য হামলা চালানো হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।

আফগান সরকার-তালেবানের মধ্যকার চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষদিনে এ হামলার ঘটনা ঘটলো। তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার লক্ষ্যে মুক্তি দেয়া হয় কয়েকশ’ তালেবান সদস্যকে।
এর আগে জঙ্গিগোষ্ঠী আইএসের কট্টর প্রতিদ্বন্দ্বী তালেবান কারাগারে হামলার দায় অস্বীকার করে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories