Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা

নিউজ ডেস্ক : বিক্ষিপ্ত সংঘর্ষের খবরের মধ্যে দিয়ে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। একটু আগে পাওয়া খবরে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কেশৌড়ে বিজেপি প্রার্থীর ওপর হামলা হয়েছে। ঘটনায় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্টকৃতিদের দোষারোপ করেছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী করা হয়েছে এর জন্য।

জানা গিয়েছে, কেশপুরের গুনহারা গ্রামের একাধিক বুথে ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে ওই এলাকায় যান বিজেপি প্রার্থী (BJP candidate) প্রীতিশরঞ্জন কুঁয়াড়। অভিযোগ, গ্রামে ঢুকেই আক্রান্ত হন তিনি। তাঁর গাড়ি দেখতে পাওয়া মাত্রই লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে তে়ড়ে আসে একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়িতে। গেরুয়া প্রার্থীর গাড়ি লক্ষ্য করে অনবরত ইটবৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। তবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলেও কোনও পুলিশ আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনী নজরে পড়েনি।

বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুঁয়াড় বলেন, “কেশপুরের (Keshpur) এই গুনহারা গ্রামে সকাল থেকেই ছাপ্পা ভোট হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পা ভোট করাচ্ছে। খবর পেয়ে গ্রামে গিয়েছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। গাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোঁড়া হয়।” ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কেশপুরের বিজেপি প্রার্থী। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories