Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কংগ্রেসের ৬ MLA কিনে এবার পন্ডীচেরিতে সরকারের পতন ঘটালো বিজেপি

নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচনের সময় ১৫ শতাংশ ভোটারের ও সমর্থন জোগাড় করতে পারেনি বিজেপি। কিন্তু ঘোড়া কেনাবেচা সিদ্ধহস্ত বিজেপি নেতৃত্বের কল্যাণে গত কয়েক দিনে ৬ জন কংগ্রেস এমএলএ যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আর সেভাবেই কর্ণাটক মধ্যপ্রদেশ গোয়া এরপর পন্ডিচেরিতে সরকারের পতন ঘটালো বিজেপি। কংগ্রেসের অভিযোগ,কেন্দ্রে বিজেপি সরকার সি বি আই, ইডি, এন আই এ এর মত সংস্থাগুলিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এবং দুর্নীতির সাহায্যে একত্রিত করা অর্থ ব্যবহার করে ঘোড়া কেনাবেচা করে বিরোধী দলের সাংসদ, বিধায়ক এবং নেতা-নেত্রীদের ক্রয় করে সরকার ফেলে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে আসছে। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন পন্ডিচেরিতে অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, জনগণ আবার কংগ্রেস সরকার গঠন করবেন এই নির্বাচনে।

কংগ্রেস সরকার আস্থা ভোটে পরাজিত হল। বিধানসভায় স্পিকার জানালেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় ক্ষমতায় থাকার অধিকার নেই এই সরকারের। রাজনৈতিক সঙ্কট তীব্র হয়ে উঠেছে সেখানে।

ভি নারায়ণস্বামীর বলেছেন– তিনি নিজে, তাঁর মন্ত্রীদল, কংগ্রেস ও ডিএমকে বিধায়ক সকলেই পদত্যাগপত্র জমা দিয়েছেন, আশাকরি তা গৃহীত হবে।

তবে এর আগে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। কয়েকজন বিধায়কের ইস্তফার মধ্য দিয়ে রাজ্য বিধানসভার ২৬টি আসনের মধ্যে শাসক জোটের শক্তি দাঁড়িয়েছিল ১১। এবং তাঁর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার কার্যত সংখ্যালঘু হয়ে পড়েছিল। তাঁর অভিযোগ, এর পিছনে বিজেপির কৌশল আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তাঁর সরকার ফেলে দিতে চেয়েছে। প্রসঙ্গত, এপ্রিল-মে নাগাদ ভোট আছে পুদুচেরিতেও।

পুদুচেরিতে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে— বিরোধীদের এই দাবি মেনে সোমবারই নারায়ণস্বামীর সরকারকে আস্থাভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্পিকার ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories