Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

বিজেপি আসল টুকড়ে টুকড়ে গ্যাং, তারাই দেশকে ধ্বংস করতে চাইছে : সুখবীর সিংহ বাদল

নিউজ ডেস্ক : বিজেপি এবং কেন্দ্র সরকারের যেকোনো নীতি কর্মসূচি এবং অবস্থানের সমালোচনা করলেই তাকে দেশদ্রোহী, পাকিস্তানি, খালিস্থানি ইত্যাদি উপাধিতে ভূষিত করা এখন শুধু বিজেপির আইটি সেলের সদস্যদের কাজ নয় বরং বিজেপির বিধায়ক, সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত সবাই এই কাজে অভ্যস্ত।  সরকারের সমালোচকদের ইচ্ছা মতো দেশদ্রোহী তকমা দেওয়ার এই অভ্যাসের এবার তীব্র সমালোচনা করলেন কিছুদিন আগে পর্যন্ত কেন্দ্রের বিজেপির শরিক থাকা শিরোমণি একালি দলের প্রধান সুখবির সিংহ বাদল। তিনি এবার সরাসরি বিজেপিকে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ বলে অভিহিত করে তাদেরকে দেশবিরোধী এবং ক্ষতিকারক শক্তি আখ্যা দেন।

তিনি বলেন, বিজেপি দেশে হিন্দুদেরকে মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে এবার দেশপ্রেমিক পাঞ্জাবি হিন্দুদেরকে শিখদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। তিনি আরো বলেন, বিজেপি দেশের জন্য ক্ষতিকারক শক্তি এবং তারা বর্তমানে কৃষক আন্দোলনকে হিন্দু বনাম শিখদের লড়াই হিসেবে দেখাতে চাইছে।

তিনি বলেন, কেউ বিজেপির বিরুদ্ধে বললেই সে দেশদ্রোহী এবং বিজেপির সমর্থন করলে সে দেশভক্ত এটা কোন যুক্তি? তিনি প্রশ্ন করেন যারা কৃষকদের সমর্থনে জাতীয় সন্মান ফেরত দিচ্ছে তারা কি সব তাহলে দেশদ্রোহী? বা কিছুদিন আগে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী থাকা অকালি দলের নেত্রী হারসীমরাত কৌর কি দেশদ্রোহী?

উল্লেখ্য কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রাসাদ কৃষক আন্দোলনের পিছনে খালিস্থানিদের হাত থাকার অভিযোগ করেন এবং কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বলেন,কৃষক আন্দোলন মাওবাদী এবং বামপন্থীরা ছিনিয়ে নিয়েছে। এছাড়াও সোশাল নেটওয়ার্কিং সাইট গুলোতে বিজেপি এবং এর সহযোগী শক্তিগুলোর দ্বারা এই সব মন্তব্যের সমর্থনে চলছে জোর প্রচারণা।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories