Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ফিরহাদদের গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা,বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম : প্রাক্তন MLA দীপেন্দু বিশ্বাস

নিউজ ডেস্ক : কয়েক মাসের বিজেপি সফর শেষে গেরুয়া শিবিরে ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। সিবিআই কে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। ইতিমধ্যেই মেলে রাজ্য বিজেপির সভাপতিকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় তৃণমূল। বসিরহাট দক্ষিণ আসনে জয়লাভও করেন তিনি। কিন্তু একুশের ভোটে তৃণমূল কংগ্রেস আর তাঁর উপর ভরসা করেনি। এতেই ক্ষুব্ধ দীপেন্দু জার্সি বদলে পদ্ম শিবিরে যোগ দেন। কিন্তু তাতেও লাভ হয়নি। গেরুয়া শিবিরও টিকিট দেয়নি তাঁকে। তবে তাঁকে দলের রাজ্য কমিটির স্থায়ী সদস্য করা হয়েছিল। তা সত্ত্বেও মাত্র কয়েকমাসের মধ্যেই বিজেপি ছাড়লেন দীপেন্দু। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য দপ্তরে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছন তিনি। এবিষয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দীপেন্দু বলেন, “বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।” নারদ কাণ্ডে রাজ্যের মন্ত্রীদের গ্রেপ্তারি নিয়েও বিজেপিকে তোপ দাগেন তিনি। করোনা পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূলের দুই মন্ত্রী ও এক বর্তমান ও এক প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। তীব্র ক্ষোভ উগড়ে দেন বিজেপির বিরুদ্ধে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories