Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

BJP সমর্থকদের কান ধরে ওঠবোস করলেন বর্ধমানের তৃণমূল নেতা

নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে ২ বিজেপি সমর্থককে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠল। বর্ধমানের ওই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি করা হয়েছে জেলা বিজেপির তরফ থেকে। অবশ্য তৃণমূল কংগ্রেস নেতার তরফ থেকে দাবি করা হয়েছে ওই দুই যুবক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাংচুরের সঙ্গে যুক্ত বলে তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে।

দিন কয়েক আগে বর্ধমানের গুডসশেড রোডে ২ বিজেপি সমর্থককে কান ধরে ওঠবোস করায় তৃণমূল নেতা। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অশোক মণ্ডলের বিরুদ্ধে। তাঁদের ওই ওঠবোসের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় বিতর্ক উসকে উঠেছে। ভিডিওয় দেখা গিয়েছে, অশোক মণ্ডল তাঁদের উদ্দেশে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলছেন, মন দিয়ে তৃণমূল দলটা করতে হবে। এরপর ওই দুই যুবক কাকুতিমিনতি করায় তাঁদের কয়েকবার ওঠবোস করানোর পর ছেড়ে দেওয়া হয়। সবটাই হয়েছে প্রকাশ্যে।

এ নিয়ে বর্ধমানের বিজেপির আহ্বায়ক কল্লোল নন্দনের দাবি, ”এই ২ জন সক্রিয় বিজেপি কর্মী না হলেও, আমাদের সমর্থক। যেভাবে ওঁদের প্রকাশ্যে কান ধরে ওঠবোস করিয়ে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হয়েছে, তা অপমানজনক। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। প্রশাসনকে বলব,ব্যবস্থা নিন।” পালটা অভিযুক্ত তৃণমূল নেতা অশোক মণ্ডলের দাবি, ওই দুই যুবক এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছিল বলে অভিযোগ রয়েছে। তিনি বিষয়টির মীমাংসা করতেই তাঁদের ডেকে পাঠিয়েছিলেন। সামান্য ‘শাস্তি’ দিয়েছেন। তবে যেভাবে তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories