Monday, March 9, 2026
23.4 C
Kolkata

সিএএ স্থগিত নয়, সরকারকে জবাবদিহির নির্দেশ আদালতের

সিএএ বাস্তবায়ন স্থগিতের নির্দেশ দিলেন না ভারতের সুপ্রীম কোর্ট। আদালতে সিএএ স্থগিত চেয়ে একগুচ্ছ মামলা চলছে। সে বিষয়ে কেন্দ্রকে তিন সপ্তাহ সময় দিয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের এজলাস এ আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ এপ্রিল।

উল্লেখ্য, এর আগে গত ১১ মার্চ আইন পাস হওয়ার চার বছর পর কেন্দ্রীয় সরকার বিতর্কিত সিএএ আইনটি লাঘু করে। এই আইনের  বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দুই শতাধিক মামলা জমা পড়ে। সেসব মামলায় এই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

আবেদনকারীদের দাবি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনের প্রয়োগ স্থগিত করা হোক।

মামলাকারীদের মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ও হায়দরাবাদের এআইএমআইএম নেতা সংসদ সদস্য আসাউদ্দিন ওয়েইসি। তাঁদের অভিযোগ, এই আইন ধর্মীয় আধারে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories