Friday, July 24, 2026
26.7 C
Kolkata

“নাগরিকত্ব আইন বাস্তবায়নে ‘সুন্নত’ পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত” বিতর্কিত মন্তব্য তথাগতের

নাগরিকত্ব আইন বাস্তবায়নে ‘সুন্নত’ পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন  বিজেপের প্রবীণ নেতা, পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও ত্রিপুরার সাবেক রাজ্যপাল তথাগত রায়।

তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেছেন, ‘যদি তার ধর্ম নিয়ে সন্দেহ থাকে, তাহলে একজন পুরুষের সুন্নত (খতনা) করা হয়েছে কি না, আমি তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছি। কারণ, সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) থেকে মুসলিমদের সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এই মর্মে আমি যা পোস্ট করেছি, সেই মত আমি পরিবর্তন করব না।’

তিনি আলো লিখেছেন, ‘যে (জনসংখ্যার) বিস্ফোরণ হয়েছে, তা থেকে দুটি ব্যাখ্যাই মাত্র বেরিয়ে আসতে পারে। হয় প্রচুর পরিমাণে মুসলমান নিজেদের পরিচয় গোপন করে অমুসলমান বলে নিজেদের চালাতে চাইছে এবং এখন তারা ভীত যে তাদের মিথ্যা ধরা পড়ে যাবে। অথবা তারা ক্ষোভ প্রকাশ করেছে। কারণ, বেশির ভাগই কখনো এমন কোনো মেডিকেল পরীক্ষার মুখোমুখি হননি, যেখানে একজনের গোপনাঙ্গ একজন পুরুষ চিকিৎসক পরীক্ষা করবেন।’

তথাগত রায় আরও লিখেছেন, ‘প্রত্যেক অমুসলিম যিনি ঘোষণা করেছেন, তিনি বাংলাদেশে ইসলামি নিপীড়নের কারণে ভারতে এসেছেন, তাঁদের অবশ্যই ভারতের নাগরিক বলে ধরে নেওয়া উচিত, যদি না তা অপ্রমাণিত হয়।’

তার এই বক্তব্যের প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের  মুখপাত্র কুনাল ঘোষ  বলেছেন, ‘তিনি (রায়) ভারতে একজন ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণের জন্য সুন্নত পরীক্ষা হওয়া উচিত বলে উল্লেখ করে সিএএ সম্পর্কে তাঁর মতামত জাহির করেছেন। তা করতে গিয়ে সব সীমা অতিক্রম করেছেন। আমাদের ধর্মান্ধদের প্রতি কোনো সহনশীলতা নেই। যাঁরা এই ধরনের নীচ এবং অশ্লীল মন্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় বৈষম্যকে প্রকাশ্যে আনার চেষ্টা করেন, তাঁদের সহ্য করা হবে না। আজকের ঘটনা প্রমাণ করে বিজেপি কী ধরনের প্রহসনের প্রচারে নেমেছে। এই ধরনের অশ্লীল মন্তব্যের মাধ্যমেই কি তারা নাগরিকত্ব আইন বাস্তবায়নের পরিকল্পনা করছে?’

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories