Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলায় ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট

এনবিটিভি, ওয়েব ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ মামলায় ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, অনুমানের ভিত্তিতে তদন্ত চলতে পারে না। একই সঙ্গে তদন্ত শেষ করে অপরাধীদের সাজা দেওয়ায় ইডির সাফল্যের হার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিন আদালতে ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল সওয়াল করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। আজ কেউ অভিযুক্ত নন বটে, কিন্তু কাল তিনি অভিযুক্ত বা দোষী হবেন না তার নিশ্চয়তা কী? প্রাথমিকে নিয়োগে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অনুমান।

এরপরই ইডির কৌঁসুলিকে থামিয়ে বিচারপতি ঘোষ বলেন, ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এর স্বপক্ষে প্রমাণ কোথায়? শুধুমাত্র ৩ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে মানিক ভট্টাচার্যের কাছ থেকে। অনুমানের ভিত্তিতে কোনও তদন্ত চলতে পারে না।

এরপর বিচারপতি বলেন, কলকাতায় ইডির তদন্তে অভিযুক্তদের দোষী প্রমাণে ইডির সাফল্যের হার কত? কত তদন্ত মাঝপথে আটকে রয়েছে? কেন তদন্ত শেষ করতে পারছে না ইডি? জবাবে ইডির আইনজীবী আইনি বাধ্যবাধকতা বোঝান বিচারপতিকে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন, যে কোনও সময় অভিষেককে গ্রেফতার করতে পারে ইডি। তাই তাঁর রক্ষাকবচ বহাল রাখা হোক। চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা চাই তদন্ত জারি থাকুক। সত্য সামনে আসুক।

এই মামলার পরবর্তী শুনানি ১৭ অগাস্ট। সেদিন পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories