Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

পহেলগাঁওয়ে নিহত বাঙালিদের পরিবারকে ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারানো তিন বাঙালি পর্যটক ও এক শহিদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, নিহত চারজনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে প্রাণ হারান বিতান অধিকারী, সমীর গুহ এবং মণীশ রঞ্জন মিশ্র। অন্যদিকে, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন সেনা সদস্য ঝন্টু শেখ। এই চারজনের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই টাকার অর্ধেক, অর্থাৎ ৫ লক্ষ টাকা দেওয়া হবে নিহতের স্ত্রীকে এবং বাকি ৫ লক্ষ টাকা পাবেন মা-বাবা।

মুখ্যমন্ত্রী আরও জানান, বিতান অধিকারীর বাবা-মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁদের জন্য বিশেষ আর্থিক ও চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিতানের বাবাকে দেওয়া হবে প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুবিধাও নিশ্চিত করা হবে।

এদিকে শহিদ ঝন্টু শেখের পরিবারকেও একই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁর স্ত্রীর জন্য আইনি নিয়ম মেনে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এই ঘটনায় জম্মু-কাশ্মীর সরকার ইতিমধ্যেই নিহত ২৬ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে এবং গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। পাশাপাশি অসম সরকারও নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories