Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

চিত্তরঞ্জন থেকে এক ব্যক্তিকে অপহরণ করে পালাতে গিয়ে ধরাপড়ল পুলিশ এর হাতে

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: বুধবার রাতে বোকারো চাষ এলাকা থেকে টাটা সুমো নিয়ে চিত্তরঞ্জন আসে কিছু যুবক।
আর তারা চিত্তরঞ্জনএর বাসিন্দা একজন কে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল গড়ে উঠে চিত্তরঞ্জনে।
যদিও বিষয়টি আঁচ করতে পেরে চিত্তরঞ্জন তিন নম্বর গেটে প্রহরারত আরপিএফ গাড়িটি আটকে দেয় এবং অপহৃত যুবককে উদ্ধার করে। ১৫ জুলাই রাত সাড়ে আটটা থেকে প্রায় ঘণ্টাখানেক চিত্তরঞ্জন তিন নম্বর গেট এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত টাটা সুমো এবং দুই ব্যক্তিকে চিত্তরঞ্জন পুলিশ তিন নম্বর গেট থেকে আরপিএফ এর সহযোগিতায় আটক করে থানায় নিয়ে যায় এবং রূপনারায়ণপুর পুলিশ আরও দু’জনকে ধরতে সমর্থ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি টাটা সুমো ৫ জনকে নিয়ে তিন নম্বর গেট হয়ে চিত্তরঞ্জনে ঢোকে। তারপর চলে যায় শহরের সিমজুড়ি এলাকায় ৮৮ নম্বর রাস্তার ২০/এ বাড়ির সামনে। তারা সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই একটি মেয়ে অপহরণকারী এসেছে বলে চিৎকার করতে থাকে।এসময় স্থানীয় যুবক শচীন মির্ধাকে টাটা সুমোয় তুলে তারা পালিয়ে যাবার চেষ্টা করে।স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে বাইক নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করার পাশাপাশি তিন নম্বর গেটে ফোন করে ঘটনাটি জানিয়ে দেন। গেট বন্ধ রেখে আরপিএফ গাড়িটি আসতেই আটকানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর অতীন্দ্রনাথ দত্ত সহ অন্যান্য পুলিশকর্মীরা পৌঁছে যান।পুলিশ ওই টাটা সুমোর চালক জামশেদ আনসারি এবং মূল অভিযুক্ত অঙ্কিতকে থানায় ধরে নিয়ে যায়।অপরদিকে পলাতক দুইজনকে রূপনারায়নপুর পুলিশ আটক করে চিত্তরঞ্জন পুলিশের হাতে তুলে দেয়।তাদেরর নাম গুলি হল জামসেদ আরসারি, রবি, প্রিন্স, অঙ্কিত শর্মা,তাদের আজ আসানসোল কোর্টে তোলা হয়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories