Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেওয়া হল নিহত মইদুলের স্ত্রীকে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম ছাত্র ও যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানে গত ১১ ফেব্রুয়ারি পুলিশের লাঠির আঘাতে মারা যান মইদুল ইসলাম মিদ্যা। সেদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, তিনি নিহত মইদুলের পরিবাররের একজনকে চাকরি দিতে চান। সেই প্রতিশ্রুতির এক সপ্তাহ পেরতে না পেরতেই রাজ্য সরকারের তরফে হোমগার্ডের চাকরি দেওয়া হল নিহত মইদুল ইসলাম মিদ্যার স্ত্রী মামনি খাতুনকে। শুক্রবার মইদুল ইসলাম মিদ্যার স্ত্রীর মামনি খাতুনের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও, বাঁকুড়া জেলা শাসক রাধিকা আইয়ার এই নিয়োগ পত্র মামনি খাতুনের হাতে তুলে  দেন।

উল্লেখ্য, শিক্ষিত বেকার যুবক মইদুল ইসলাম মিদ্যা চাকরি না পেয়ে আটো রিকশা চালিয়ে সংসার নির্বাহ করতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিল গোটা পরিবার।  আগামী দিনে সংসার চলবে কি করে ছেলে মেয়েরা মানুষ হবে কি করে । মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো  চাকরি পেয়ে খুশি পরিবারের অন্যান্য সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে মইদুল ইসলাম মিদ্যার পরিবারের সকল সদস্য ও এলাকার সাধারণ মানুষরা।

বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে এই পরিবারের পাশে থাকতে পেরে আমি গর্বিত। মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি মত মইদুল ইসলাম মিদ্যার স্ত্রীকে চাকরি দিয়েছেন। উনি কোতুলপুর থানায় হোম গার্ডের ডিউটি করবেন।

মইদুল ইসলাম মিদ্যার স্ত্রী মামনি খাতুন বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে আমি অত্যন্ত আনন্দিত, তার কাছে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। এর ফলে ছেলেমেয়েদের নিয়ে আগামী দিনে সংসার চালাতে পারব, তাদের শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে পারব।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories