Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

আজ থেকে কলকাতার রাস্তায় সিএনজি বাস,উদ্বোধনে ফিরহাদ হাকিম

এবার রাস্তায় নামছে সিএনজি বাস। আজ ৯ অগাস্ট পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার প্রথম সিএনজি বাস উদ্ধোধন করবেন। গত ২১ জুন ফিরহাদ হাকিমের নেতৃত্বে কসবা পরিবহন ভবনে রাজ্যের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির চুক্তি হয়েছিল সিএনজি বাস নিয়ে। অবশেষে আজ থেকে পথ চলা শুরু এই সিএনজি বাসের।

ফিরহাদ হাকিম এই মর্মে বলেছিলেন, বেসরকারি বাসের জন্য প্রথম সিএনজি স্টেশন তৈরি হয়ে যাবে আগামী ৬ মাসের মধ্যেই। এতে পরিবেশ দূষণ কমবে। তাছাড়া পেট্রল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন মালিকরা। এছাড়া বায়ুদূষণও কমবে কিছুটা। পরিবহনমন্ত্রীর কথায়, আমরা ইলেকট্রিক বাসের উপর বেশি নজর দিচ্ছি, আর এখন সিএনজি বাসকে গুরুত্ব দিচ্ছি, যাতে কলকাতা আরও পরিষ্কার ও সবুজ হয়ে ওঠে।

সেই কথা মতোই আজ দুটি সিএনজি বাসের ট্রায়াল রান ও উদ্বোধন হবে। এই বাসের চলাচল সফল হলে শহরে আরও বাড়ানো হবে সিএনজি বাস। একদিকে পেট্রল ও ডিজেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে বেসরকারি বাস মালিকদের। আর এই অবস্থায় রাজ্য পরিবহন দফতর চাইছিল, এবার রাস্তায় নামুক সিএনজি বাস।

আগামী দিনে কলকাতার বহু বাস রুটে সিএনজি পাম্প তৈরি হবে বলেও জানা যাচ্ছে। যাতায়াতের পথে এই পাম্পগুলি থেকেই গাড়িতে গ্যাস ভরতে পারবেন বাসচালকরা।আপাতত স্থির হয়েছে হাওড়া, সল্টলেক, নীলগঞ্জ, ঠাকুরপুকুর, বেলঘড়িয়া, সাঁতরাগাছি, করুনাময়ীতে সিএনজি ফিলিং স্টেশন তৈরি হবে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories