Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

যোধপুরে ঈদগাহের পিছনে গেট নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাত

যোধপুরে ঈদগাহের পিছনে একটি গেট নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাথর নিক্ষেপের ফলে আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

এ সময় কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় যানবাহনেও।

যোধপুর পশ্চিমের ডিসিপি রাজেশ কুমার যাদব জানিয়েছেন, শুক্রবার রাতে সোর সাগর এলাকায় রাজারাম সার্কেলের কাছে একটি ঈদগাহের পেছনের দিকে গেট নির্মাণের বিরোধীতা করে স্থানীয়রা।

এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং চার থেকে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

শুক্রবার গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে আইনশৃঙ্খলা বজায় রাখতে ভারী পুলিশ এবং রাজস্থান সশস্ত্র কনস্টেবুলারি বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ কমিশনার রাজেন্দ্র সিং বলেছেন, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মারামারিতে জড়িত লোকজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের ধরতে পুলিশ এখনও এলাকার বাড়িঘরে তল্লাশি চালাচ্ছে।

Hot this week

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে শেষ পর্যন্ত কাকে বসানো...

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

Topics

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

Related Articles

Popular Categories