এনবিটিভি: রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন সহ তৃনমুল কংগ্রেসের কর্মীরা।
মোথাবাড়ি ভাষান কালি মন্দির থেকে মিছিল করে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে অবস্থান বিক্ষোভ করেন।এই বিক্ষোভে এদিন অভিনব উদ্যোগে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।
মোষ গাড়ীর ওপর বাইক চাপিয়ে মোথাবাড়ি এলাকায় চৌরঙ্গীতে অবস্থান করেন এছাড়াও এই বিক্ষোভে গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে গ্যাস থাকতেও মাটির উননে ডিম রান্না করে কেন্দ্রের বিরুদ্ধে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় কর্মীরা। মোথাবাড়ি বিধায়িকা বলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় চলছে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কেন্দ্র সরকার যে ভাবে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি ।


