Monday, March 9, 2026
23.4 C
Kolkata

করোনা সংক্রমনের জেরে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা, করোনা পজিটিভ ব্যাঙ্ক ও পুলিশকর্মী

নিজস্ব সংবাদদাতা,এনবিটিভি,মালদা: মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সিংহভাগ কর্মী করোনা আক্রান্ত।তাদের রিপোর্ট পজিটিভ আসতে আপাতত ব্যাংকের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিক নির্দেশ মত।যদিও ব্যাংকের শাখা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে গ্রাহকরা।

মালদা জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পার করেছে।স্বাস্থ্য বিভাগ,জেলা প্রশাসনের কর্তা, পুলিশ আধিকারিক, রেল বিভাগ সর্বত্রই সংক্রমনের অস্তিত্ব মিলেছে গত কয়েকদিনে।এমন অবস্থা উদ্বেগ বাড়িয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইংরেজবাজার পুরাতন মালদা কালিয়াচক এই তিনটি থানা এলাকায় চলছে করা লকডাউন।তবুও অন্যান্য ব্লকের মতই কালিয়াচক জুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।নতুন করে কালিয়াচক ১ ব্লক এলাকায় নতুন করে শনিবার আক্রান্ত হয়েছে ১২ জন।যার মধ্যে সুজাপুর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার ৮ জন কর্মী রয়েছেন। এই ব্যাংকের শাখায় মোট ১৫ জন কর্মীর মধ্যে আগেই ম্যানেজার সহ পাঁচ জন আক্রান্ত হয়েছিলেন।নতুন করে ৮ জন আক্রান্ত হওয়ায় এ ব্যাংকের শাখায় মোট ১৩ জন করোনা আক্রান্ত।স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক নির্দেশিকা মত সংক্রমণ এড়াতে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্যাংকের শাখা।স্বভাবতই সমস্যার মুখে পড়েছে ব্যাংকের গ্রাহকরা। কালিয়াচক ১ ব্লকের অন্তর্গত একাধিক অঞ্চলের মানুষের ব্যাংকের গ্রাহক রয়েছে।

অন্যদিকে কালিয়াচক থানায় আবারো নতুন করে আক্রান্ত হয়েছে দুই পুলিশ অফিসার সহ মোট তিনজন।পূর্বে থানার আইসি আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। স্বভাবতই নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়িয়েছে থানার সমস্ত পুলিশকর্মীদের।পাশাপাশি বৈষ্ণবনগর থানার তিন পুলিশকর্মী আক্রান্ত হয়েছে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। নতুন করে সংক্রমিতরা করোনা হাসপাতাল বা হোম আইসোলেশন রয়েছেন। কালিয়াচক ১ ব্লক বিডিও সন্দীপ ঘোষ জানিয়েছেন, শনিবার ১২ জন আক্রান্তের সন্ধান মিলেছে। তাদের মধ্যে সুজাপুর ব্যাংকের ৮ জন,কালিয়াচক থানার ৩ জন ও একজন সাধারণ মানুষ। সমস্ত দিকে প্রশাসনিক তৎপরতায় কাজ চালানো হচ্ছে। ব্যাংক আপাতত বন্ধ রাখা হয়েছে। থানার আধিকারিকরা নিজ নিজ আইসোলেশনে রয়েছেন।তবে ক্রমাগত আক্রান্তের সংখ্যা জেলা জুড়ে বেড়ে চলায় চিন্তিত প্রশাসন।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories