Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

দুই কোটি টাকার টেন্ডার বিলিকে ঘিরে দুর্নীতির অভিযোগ চাঁচলের বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে, বিক্ষোভ

সেখ সাদ্দাম, মালদাঃ টেন্ডার বিলিকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। মালদহের চাঁচল-২ ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার টেন্ডার বিলি করার কথা থাকলেও ঠিকাদারদের ফর্ম দেওয়া হয়নি বলে অভিযোগ। দুর্নীতি করতে প্রধান তার ঘনিষ্ঠ ঠিকাদারদের গোপনে টেন্ডার পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। ফলে মঙ্গলবার টেন্ডার ফর্ম দেওয়ার কথা থাকলেও প্রধান বা উপপ্রধান কেউই হাজির হননি বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে পঞ্চায়েত দফতরে উত্তেজনা ছড়ায়। দফতরে তালা মেরে বিক্ষোভও দেখানো হয়। পরে পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জানানো হয়। যদিও দুর্নীতির অভিযোগ প্রধান অস্বীকার করেছেন! প্রধান পুস্প ওরাও বলেন, আমরা দফতরেই ছিলাম। আমরা ফর্ম দিতে চাইলেও ওরা নিতে চায়নি। বদনাম করতে এসব তৃণমূলের ষড়যন্ত্র। চাঁচল-২ ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস বলেন, অভিযোগ পেয়েছি। আপাতত টেন্ডার প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে! সব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

এক ঠিকাদার আমানত সরকারের অভিযোগ,পঞ্চায়েত বিজেপি পরিচালিত তাই প্রধান নিজে টেন্ডার বিক্রি করছে। এমজিএনআরইজিএস প্রকল্পের প্রায় দুই কোটি টাকার কাজের টেন্ডার বিক্রি করেছে বলে অভিযোগ। বিজেপির মতোই ট্রেন, বিমান বিক্রির মতো টেন্ডার বিক্রি করে খাচ্ছে প্রধান বলে অভিযোগ ওই ঠিকাদারের। তিনি আরোও বলেন, টেন্ডার বাতিল না হলে আমরা জেলা প্রশাসনের দারস্থ হব এবং হাইকোর্টে মামলা করব বলে হুশিয়ারি দিয়েছেন টেন্ডার থেকে বঞ্চিত ঠিকাদার আমানত সরকার।

এবিষয়ে মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম বলেন, চাঁচল এলাকায় একটি মাত্র বিজেপির পঞ্চায়েত। তাই তৃণমূল সর্বদা সবসময় পঞ্চায়েতের বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। তবে বিজেপির প্রধান যে টেন্ডার বিক্রি করে খাচ্ছে তা কৌতুক বলে কটাক্ষ করেছে বিজেপি। কাটমানি সংস্কৃতি তো তৃণমূলের মধ‍্যে আছে। গোটা রাজ‍্য জানে কাটমানি কারা খাচ্ছে।

তবে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান পুস্পা ওরাও এই দুর্নীতির সাথে জড়িত থাকলে তা দলীয় ভাবে ব‍্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির জেলা কমিটির সম্পাদক দীপঙ্কর রাম।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories