Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ : আগে ভাগেই রাজ্যে আট’টি এনডিআরএফ-দল পাঠাল কেন্দ্র

এনডিটিভি ডেস্কঃ  রাজ্যেবাসী বুলবুল,আম্ফান ও ইয়াশের মতো প্রবল শক্তিসালি ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। বিগত ঘূর্ণিঝড়ের দাপটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে । রাজ্যে ঘূর্ণিঝড়ের ঘা শুখাতে না শুখাতে আবারও জাওয়াদএর মতো শক্তিসালি ঘূর্ণিঝড়ের আবির্ভাবের সংবাদে আতঙ্কিত সাধারণ মানুষ।

ঘূর্ণিঝড় জাওয়াদের আছড়ে পড়ার পূর্বেই আজ কেন্দ্র সরকার জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) পশ্চিমবঙ্গে আটটি দল মোতায়েন করল ।

জাতীয় দুর্যোগ মোকাবিলা এই বাহিনী যথাক্রমে কলকাতায় দুটি এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং নদীয়াতে একটি করে দল মোতায়েন করা হয়েছে।সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যে আরও আটটি দল মোতায়েন করা হবে।

উল্লেখ্য,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের ঘূর্ণিঝড় জাওয়াদের পরিস্থিতি নিয়ে ভারতীয় আবহাওয়া দফতরের সঙ্গে আলোচনায় বসেন । সভা শেষে আবহাওয়া দফতর জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদ আগামী ৪ ডিসেম্বর সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে

জাওয়াদের গতিবেগ থাকবে ৯০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্ধ্রপ্রদেশ,ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে জলোচ্ছ্বাস সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ।  

বুধবার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির (এনসিএমসি) বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা বলেন,বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণিঝড় থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় মন্ত্রক সংস্থা এবং রাজ্য সরকারগুলির প্রস্তুতি পর্যালোচনা করেছেন।

সুত্রঃ (এএনআই)

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories