Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

দিল্লির তৈমুর নগরে  বাড়ি উচ্ছেদে দিল্লির ডেভেলপমেন্ট অথরিটির-র কড়া পদক্ষেপ—ভাঙল শতাধিক ঘরবাড়ি”

দিল্লির তৈমুর নগর জল নিকাশি ব্যবস্থার পাশে থাকা ১০০-র বেশি ঘরবাড়ি ভেঙে ফেলেছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) ও মিউনিসিপাল কর্পোরেশন অব দিল্লি (এমসিডি)। আদালতের নির্দেশে সোমবার সকাল ৯টা থেকে অভিযান শুরু হয়। ভাঙার সময় ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন ছিল।

এই সিদ্ধান্ত আসে শনিবার হাইকোর্টের এক রায়ের পর, যেখানে আদালত জানায়—নর্দমার পাশে গড়ে ওঠা বেআইনি দখলের কারণেই ভারী বৃষ্টির পর দিল্লির দক্ষিণ অংশে জলাশয় সৃষ্টি হয়েছে।

মহারানি বাগ এলাকার বাসিন্দারা আদালতে অভিযোগ করেন, জল নিকাশি ব্যবস্থার দখল আর আবর্জনার কারণে নর্দমার জল জমে যাচ্ছে আর এতে তাদের রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। অন্যদিকে, ধোবিঘাট ঝুপড়ি অধিকার মঞ্চ নামে একটি সংগঠন বাটলা হাউস এলাকায় বসবাসকারী গরিব পরিবারগুলোর উচ্ছেদ বন্ধের জন্য আদালতে আবেদন করে। তারা চায়, ডিডিএ যেন তাদের পুনর্বাসনের জন্য জরিপ করে, ২০১৫ সালের দিল্লি আরবান শেল্টার পলিসি অনুযায়ী।

তবে ডিডিএ জানায়, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও বাসিন্দারা জায়গা ছাড়েননি। উল্টে বাসিন্দারা অভিযোগ করেন, তাদের মাত্র কয়েকদিন আগেই, ২৬ এপ্রিল উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories