Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

“স্বামীকে গুলি করে মেরেছিল চার জঙ্গি, ‘অপারেশন সিঁদুর’-এ খুশি জ়েনিফার, কিন্তু প্রশ্ন—ওরা কোথায়?”

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানার ঠিক পনেরো দিনের মাথায় ভারতীয় সেনার পাল্টা প্রত্যাঘাতে গোটা দেশ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সেই সময় মধ্যপ্রদেশের ইনদওরে বসে এক মহিলা আকাশপানে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন—”আমার স্বামীকে যারা খুন করল, তারা কোথায়?”

ওই মহিলার নাম জ়েনিফার নাথানিয়াল। পেশায় এলআইসি-র কর্মী সুশীল নাথানিয়ালের স্ত্রী। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে সুশীলের মৃত্যু হয় স্ত্রীর এবং মেয়ের চোখের সামনে। ঘটনাস্থলে সেদিন প্রাণ হারিয়েছিলেন ২৫ জন নিরীহ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। সেই ভয়াবহ ঘটনার পরেই সেনাবাহিনীর তরফে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। জ়েনিফার সেই অভিযানের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু সঙ্গে যুক্ত করেছেন এক যন্ত্রণাবিদ্ধ প্রশ্ন—”যারা আমার স্বামীকে মেরেছিল, তাদের কী হল?”

জ়েনিফার জানাচ্ছেন, তাঁদের ছুটি কাটিয়ে সেদিনই পহেলগাঁও থেকে ফেরার কথা ছিল। তিনি বলছেন, “আমি তখন শৌচাগারে ছিলাম। হঠাৎ প্রচণ্ড গোলমাল শুনে বাইরে এসে দেখি একজন লোককে গুলি করে খুন করা হচ্ছে। তাঁর পাশে থাকা মহিলা কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমাকেও মেরে ফেলো।’ কিন্তু জঙ্গিদের চোখে করুণা ছিল না।”

জ়েনিফারের কণ্ঠস্বর কাঁপে, চোখ ছলছল করে ওঠে। তিনি বলেন, “চার জঙ্গি আমার স্বামীকে ঘিরে ধরে কলমা পড়তে বলে। আমরা খ্রিস্টান, ও পারেনি। আর তাতেই ওকে গুলি করে হত্যা করা হয়। আমি আর আমার মেয়ে সব দেখেছি। সেই মুহূর্তের প্রতিটি শব্দ, প্রতিটি চিৎকার আজও কানে বাজে।”

জঙ্গিদের নিষ্ঠুরতার বিবরণ দিতে গিয়ে জ়েনিফার বলেন, “ওই চার জন যা করেছে, কোনও জন্তুজানোয়ারও এমন করে না। আমি চাই, ওদের প্রত্যেককে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ওদের মরাই উচিত।”

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ যে সন্ত্রাসবাদ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা মানছেন জ়েনিফার। কিন্তু তার কাছে ন্যায় প্রতিষ্ঠা হবে তখনই, যখন তাঁর স্বামীকে খুন করা চার জঙ্গিকে ধরা হবে। তাঁর দৃঢ় বিশ্বাস, ভারতীয় সেনা সেটা পারবে। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যে ভয়ডরহীন ভাবে ওরা ওসব করেছিল, তেমনই নির্ভীকভাবে যেন ওদের ধরা হয়। ওদের শাস্তি হোক, যাতে আর কোনও পরিবারকে এভাবে ভেঙে না পড়তে হয়।”

জ়েনিফারের দাবি, এ শুধু এক ব্যক্তিগত প্রতিশোধের কথা নয়, এ সারা দেশের নিরীহ পর্যটকদের নিরাপত্তার প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর এখনও বাকি—”ওই চার জন কোথায়?”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories