Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইউক্রেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে

এনভিটিভি, ওয়েবডেস্ক: দক্ষিণ ইউক্রেনে একটি মূল বাঁধ ধ্বংসের ফলে সৃষ্ট বন্যা থেকে শুক্রবার আরো হতাহতের কথা জানিয়েছে ওই এলাকায় রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া জল এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

মস্কোর নিযুক্ত খেরসন অঞ্চলের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।

তাদের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।’

সালদো আরো বলেন, ১৭টি বসতির ২২ হাজার ২৩৭টি বাড়িতে প্লাবিত হওয়া পানি ‘১০ দিন পর্যন্ত বাড়তে পারে’। এ ছাড়া মঙ্গলবার বন্যা শুরু হওয়ার পর থেকে ২৪৩ শিশুসহ পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সালদো ইউক্রেনীয় বাহিনীকে এই অঞ্চলে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করে বলেছেন, এতে উদ্ধারকারীদের কাজ জটিল হয়ে উঠছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories