Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

হাবিবপুর স্টেশনে ট্রেনের অ্যানাউন্সমেন্ট না হওয়ার কারনে সমস্যায় নিত্যযাত্রীরা

এনবিটিভি, নদীয়া: দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন নিত্যযাত্রীরা। স্টেশনে নেই ট্রেন সংক্রান্ত কোনো ঘোষণা। পেছনে রয়েছে একাধিক টাইম টেবিল ঘড়ি কিন্তু তা সম্পূর্ণ অকেজো। ঘোষণার জন্য রয়েছে মাইক তাতে কোনও ঘোষণা হয় না। এমনটাই অভিযোগ একাধিক নিত্যযাত্রীদের। ঘটনাটি শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-শান্তিপুর লাইনের হাবিবপুর স্টেশনে। এবিষয় নিয়ে অভিযোগ জানালেও হাবিবপুর স্টেশন কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে। সমস্যার কথা জানাতে গেলেই স্টেশন মাস্টার নেই বলে জানা যায়। এই নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। সাধারণত রানাঘাট এক নম্বর ব্লকের মধ্যে পড়ছে হাবিবপুর স্টেশন। ১ নাম্বার ব্লক কৃষিভিত্তিক এলাকা। যার ফলে এখানে অধিকাংশ মানুষ ট্রেনের টাইমটেবিল দেখে যেতে পারেন না। তারা নির্ভর করেন ট্রেনের মাইকযোগে ঘোষণার উপর। আর সেই অ্যানাউন্সমেন্টও হচ্ছে না প্রায় দু’বছর ধরে। এমনটাই অভিযোগ নিত্যযাত্রীদের। এই সাধারন মানুষগুলো সর্বদায় সমস্যায় পড়ছেন। কোন ট্রেন গেল বা কোন ট্রেনটি কোথায় যাবে না বুঝে ট্রেনে উঠে পড়েছেন যাত্রীরা এবং তার ফলে টিকিট চেকারদের হাতে জরিমানা দিতে হচ্ছে তাদের। সাধারণ মানুষের দাবি তারা যেন পরিষেবা সঠিকভাবে পায় সেই দিকেই নজর দিতে বলছেন রেল কর্তৃপক্ষকে। এখন এটাই দেখার বাকি কত দ্রুত এই সমস্যা সমাধানে এগিয়ে আসে রেল কর্তৃপক্ষ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories