Wednesday, March 11, 2026
24.4 C
Kolkata

ফের রাষ্ট্রসঙ্ঘে দাউদ ইস্যুতে পাকিস্থানের বিরুদ্ধে সরব ভারত

এনবিটিভি ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Secuirity Council) সভায় দাউদ ইস্যুতে ফের আক্রমণাত্মক হল ভারত। পাকিস্তানের নাম না নিয়েই প্রতিবেশী দেশের সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নিয়ে সরব হয়েছে ভারত।

বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে নিজেদের বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রতিনিধি বলেন, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের প্রধান ষড়যন্ত্রকারী দাউদ ইব্রাহিম সহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে ভারতের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয়ই নয়, তাঁদের আর্থিকভাবে ও অন্যান্য সবদিক থেকেই মদত দিয়ে চলেছে তাঁরা।

নিরাপত্তা পরিষদের ‘সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের মধ্যে যোগসূত্র’ সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়েই ভারত এই অভিযোগ করে। ওই আলোচনা সভায় ভারত দাবি করে, দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ সংগঠিতভাবেই সোনার চোরাচালান ও জাল নোটের মাধ্যমে টাকা সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যবহার করছে।

আর পড়শি দেশে বসেই এই ধরণের কাজকর্ম দিব্বি চালিয়ে যাচ্ছেন দাউদ ইব্রাহিম। ১৯৯৩ সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের টাকার উৎসও ছিল এই ধরণের বেআইনি টাকা। ফলে মুম্বই বিস্ফোরণে আড়াইশোর বেশি নিরাপরাধ মানুষের মৃত্যু হয়েছিল। পাশাপাশি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছিল।

ভারতের অভিযোগ, আশ্চর্যজনকভাবে ভারতের পড়শি দেশ এই ধরণের সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষক। পাশাপাশি দাউদের ডি-কোম্পানিকে জইশ-ই-মহম্মদ ও লসকর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে একাশনে বসানোর আবেদনও জানিয়েছে ভারত।

Hot this week

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে...

Topics

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories