Saturday, July 25, 2026
27 C
Kolkata

মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল খুলতেই করোনা আক্রান্ত ছাত্রছাত্রীরা, কোয়ারেন্টাইনে প্রায় ১০০ জন

এনবিটিভি ডেস্ক: করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে বিশ্বে এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেও স্কুলে ক্লাস চালু করায় জোর দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাধ্য হয়ে গত মাসে স্কুল খোলার অনুমোদন ও গাইডলাইন প্রকাশ করে সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান। চলতি সপ্তাহে তাই পুনরায় ক্লাসও শুরু করে দেয় কিছু স্কুল। আর তারপরেই দুঃসংবাদ।

মিসিসিপিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম হটস্পট (২২ শতাংশ পজিটিভিটি রেট)। সেখানেও চালু হয় স্কুল। করিন্থের বিভিন্ন স্কুলে ক্লাস শুরুর পরপরই অসুস্থ হয় মোট ৮ জন ছাত্রছাত্রী। এরপরই তড়িঘড়ি তাদের সংস্পর্শে আসা প্রায় ১০০ জন ছাত্রছাত্রীকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়।

অ্যালকর্ণের করিন্থ শহরে এই মুহূর্তে দ্রুত হারে বেড়ে চলেছে করোনা ভাইরাস। তার উপর স্বাস্থ্য ব্যবস্থাও যথেষ্ট চাপে। এমন পরিস্থিতিতে স্কুল খোলার প্রতিবাদের সরব হয়েছেন অভিভাবকদের একাংশ।

স্কুল চালু হয়ে গেলে পড়াশোনা, পরীক্ষা এগিয়ে যাবে, এই ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে বাধ্য হন অনেক অভিভাবক।

যদিও মিসিসিপির গভর্নরের বক্তব্য, “আমরা পজিটিভ কেসগুলো চিহ্নিত করেছি। বাকিদেরও ট্রেস করেছি সফলভাবে। শিশুদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।”

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories