Wednesday, March 11, 2026
24.4 C
Kolkata

ত্রান বিলির নামে ছবি তোলা অমানবিকঃ ফিরহাদ হাকিম

এনবিটিভি ডেস্কঃ লক ডাউনে জেরে সমস্যায় গরীব অসহায় মানুষরা, তাদের জন্য ত্রান বিলি করছেন অনেকেই কিন্তু সেই ত্রান বিলি করে ছবি তোলাকে অমানবিক বলে কঠাক্ষ করলেন ফিরহাদ হাকিম। ‘কিছু মানুষ ত্রাণের ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছেন’ বলে আক্রমণ করে মেয়র বলেন, “লোকদেখানো ত্রাণ দিতে গিয়ে লকডাউনের সামাজিক দূরত্বের নিয়ম ভাঙছেন। দু-চারশো লোক এক জায়গায় এনে ভিড় করে দেখাচ্ছেন, কত বেশি মানুষকে চাল-গম দিয়েছেন তিনি। গাদাগাদি করে ত্রাণ নিয়ে গিয়ে সংক্রমণ ছড়ানোর পথ প্রশস্ত হচ্ছে। কেউ ত্রাণ দিতে চাইলে নিঃশব্দে বাড়ি বাড়ি গিয়ে একাই দিয়ে আসুন, দূর থেকে খাবার পৌছে দিন।”

ত্রাণ বিলি করে, প্রাপকদের সঙ্গে ছবি তুলে জনপ্রতিনিধিরা তা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করছেন, সংবাদমাধ্যমেও সেই ছবি প্রকাশিত হচ্ছে, সম্প্রতি এই ছবি অতি পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। বাদ যাননি শাসকদলের নেতা-মন্ত্রীরাও।  নাম না করে তাঁদেরই সমালোচনা করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দলের সহকর্মীদের একাংশ যেভাবে ত্রাণ বিলির নামে ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছেন কার্যত তারও সমালোচনা করেন পুরমন্ত্রী। মেয়র নিজের ওয়ার্ডে ও বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথ সভাপতির হাত দিয়ে বাড়ি বাড়ি ত্রাণ পাঠাচ্ছেন। কোথাও ছবি তোলা যাবে না বলেও পার্টি কর্মীদের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিন উত্তর কলকাতার জোড়াসাঁকো, বড়বাজার, বেলেঘাটা, এন্টালি, বেনিয়াপুকুর, পার্কসার্কাস ও দক্ষিণের বালিগঞ্জ, তপসিয়া ও গার্ডেনরিচের ২৫-২৬জন কাউন্সিলর নিয়ে বিশেষ বৈঠক করেন মেয়র। ছিলেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত অতীন ঘোষ, সাংসদ ডাঃ শান্তনু সেন, রাজ্য সরকারের কোভিড কমিটির অন্যতম সদস্য ডাঃ অভিজিৎ চৌধুরি।

Hot this week

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে...

Topics

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories