Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

বিলের টেন্ডার না মেলায় অনশনে মুর্শিদাবাদের মৎস্যজীবীরা, সহযোগিতার আশ্বাস বিধায়কের

মুর্শিদাবাদ, এনবিটিভি:  মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত দাসের চক মৌজায় বসবাস করে ৩০০ টি মৎসজীবী পরিবার। তাদের উপার্জনের একমাত্র জায়গা ওই অঞ্চলের পাইকমারী বিল। বংশ পরম্পরায় ওই বিল থেকে মাছ ধরে উপার্জন করছেন তারা। তবে জানা গিয়েছে ওই বিলের টেন্ডার প্রদীপ চাকী ও কার্তিক চাকীর নামে হয়ে যাওয়াই অসুবিধার মধ্যে পড়েছেন চাষীরা।

জানা গিয়েছে,বেশ কয়েক বছর সরকারি টেন্ডার না হলেও এবছর সরকারি  টেন্ডার নোটিশ হয় প্রদীপ চাকী ও কার্তিক চাকীর নামে। মৎস্যজীবীদের অভিযোগ, ক্ষমতার অপপ্রয়োগ করে তারা এই টেন্ডার নিজেদের নামে করেছে। আর তার প্রতিবাদে অনশনে বসেছেন মৎস্যজীবীরা।

অনশন রত মহিলা ও পুরুষরা জানায় যে, এই বিল থেকে মাছ ধরতে না পারলে তারা অনাহারে মারা যাবে।

এই খবর পেয়ে ওই এলাকার বিধায়ক সৌমিক হোসেন যান এলাকাবাসীর কাছে তাদের অভিযোগ শুনতে । সমস্ত অভিযোগ শোনার পর তাদের কাছ থেকে ১মাসের সময় চেয়ে নেন তিনি। তিনি বলেন, “আমি ডি এম সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “পুরো বিষয়টি সরকারী নিয়ম মেনেই হয়েছে তার পরেও আমি মৎস্যমন্ত্রী ও ডি এন দলের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবো।”

এদিন অনশনে বিধায়কের কথায় আশ্বস্ত হয়ে আজ আন্দোলন তুলেনেন মৎসজীবীরা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories