Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

অমিত শাহকে ভোজন করানো বাউলের মুখে দিদির প্রশংসা, পা মেলালেন দিদির রোডশোতেও

নিউজ ডেস্ক : গতবছর অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব যে দলিত পরিবারে ভোজন করেছিলেন তাদের কোনো সমস্যার কথা শোনার সুযোগই পাননি বিজেপি নেতৃত্ব সমাধান করা তো দুরস্ত। সেই পরিবারের আর্থিক অনটন দূরীকরণে চাকরির ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও অমিত শাহ রাজ্য নেতৃত্বকে নিয়ে যে বাউল পরিবারে মধ্যাহ্নভোজন সারেন গত ২০ তারিখে সেই বাউল এবার দিদির প্রশংসায় পঞ্চমুখ। গাইলেন বাউল সংগীত এবং পা মেলালেন বোলপুরে দিদির বিশাল রোড শোতেও।

বাউল এদিন আক্ষেপের সুরে বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির উচ্চপদস্থ নেতারা তার বাড়িতে মধ্যাহ্নভোজন করলেও তার কোন সমস্যার কথা তাকে জানানোর সময় তাকে দেয়া হয়নি। তার পরিবারের কন্যা সন্তানের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার কথা বলবেন ভেবেছিলেন তিনি। না বিজেপি নেতৃত্ব সে ব্যাপারে কর্ণপাত করেনি কিন্তু সাহায্য করেছে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।

প্রসঙ্গত, সেদিন দ্রুত খাওয়া-দাওয়া সেরে, গান শুনে চলে যান শাহ। কোনও কথাই হয়নি সেভাবে তাঁর সঙ্গে। এমনকী পরে বিজেপি নেতারাও আর খোঁজ নেননি বলে আক্ষেপের সুর বাসুদেববাবুর গলায়। মেয়ে এমএ পাশ করে ঘরে বসে রয়েছে। তাঁর উচ্চশিক্ষার জন্য তদ্বির করবেন ভেবেছিলেন। “স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চেয়েছিলাম মেয়ের উচ্চশিক্ষার ব্যাপারে। মেয়েটাকে টাকার অভাবে ডিএড করাতে পারিনি। কিন্তু সে কথা আর বলা হল কই!”, বলেন বাউল শিল্পী।

রাজনৈতিক মহল মনে করছে বিজেপি নেতৃত্ব বাউল এবং কৃষক পরিবারে ভজন করে যে বার্তা দিতে চাইছে তা তাদের বিরুদ্ধেই যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সেটার উল্টো ফায়দা গ্রহণ করছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories