Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

জ্ঞানবাপী মসজিদে আগে মন্দির ছিল, প্রমাণ পাওয়ার দাবি হিন্দুদের

বারানসিতে কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদের জায়গায় আগে মন্দির ছিল বলে দাবি করেছে হিন্দু পক্ষ।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) জরিপের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে তারা।
এর আগে জ্ঞানবাপী মসজিদ চত্বরে  পূজা–অর্চনার দাবিতে আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে বারানসি জেলা আদালত মসজিদ চত্বরে এএসআইকে দিয়ে জরিপ করার নির্দেশ দেয়।
হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈনের দাবি, যে কাঠামোর ওপর মসজিদ তৈরি হয়েছে, তাতে হিন্দুদের মন্দিরের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
ওই প্রতিবেদনটি গত বছরের ১৮ ডিসেম্বর বারানসি জেলা আদালতে জমা দেওয়া হয়।  পরে আদালতের নির্দেশে হিন্দু ও মুসলমান দুপক্ষকেই সেই প্রতিবেদন জমা দিতে এএসআইকে নির্দেশ দেওয়া হয়।

অযোধ্যায় রামমন্দির আন্দোলনের সময় থেকেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো কাশীর জ্ঞানবাপী ও মথুরার শাহি ঈদগাহ মসজিদ নিয়ে সোচ্চার ছিল। তাদের দাবি ওই দুই মসজিদের জায়গায় আগে বিশ্বনাথ মন্দির ও কৃষ্ণ জন্মভূমি ছিল।

১৯৯১ সালের ধর্মস্থান আইন উপক্ষো করেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো নতুন করে ধর্মস্থান উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জ্ঞানবাপীর দেয়ালগুলো কাঁপছে। ওটাকে মসজিদ বলা হলে তা বিতর্কের কারণ হয়ে উঠবে। দ্বন্দ্ব দেখা দেবে। মসজিদে ত্রিশূল কী করে থাকে? জ্যোতির্লিঙ্গ? দেব প্রতিমা? আমরা তো ওসব রাখিনি?’

ঐতিহাসিক ভুল হয়ে গেছে উল্লেখ করে যোগী বলেছেন, ভুল শোধরানো প্রয়োজন। সমাধান প্রয়োজন। সেই প্রস্তাব মুসলমান সমাজের দিক থেকেই আসা দরকার।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories