Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

আপনাদের পাশে আছি, কৃষক আন্দোলন স্থলে গিয়ে বললেন মহাত্মা গান্ধীর নাতনি

নিউজ ডেস্ক : এবার কৃষক আন্দোলনের প্রতি নিজের সমর্থন ঘোষণা করলেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী। গতকাল তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদে কৃষকদের ব্যাপক অবস্থান-বিক্ষোভ স্থলে গিয়ে কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি কৃষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেও জানা গেছে ভারতীয় কিষান ইউনিয়নের তরফ থেকে দেওয়া বিবৃতিতে। তিনি বলেছেন, আপনারা আছেন তাই আমরাও আছি, আপনাদের প্রতি আমাদের চিরকাল সমর্থন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কৃষক আন্দোলনের মূল কারণ যে কৃষি আইন সে ব্যাপারেও তিনি কৃষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

ন্যাশনাল গাঁধী মিউজিয়ামের চেয়ারপার্সন তারা আন্দোলনকারী কৃষকদের উদ্দেশে বক্তৃতাও করেন। তিনি বলেন, ‘‘কোনও রাজনৈতিক কর্মসূচির অংশ হয়ে এখানে আসিনি। সারা জীবন যাঁরা আমাদের মুখে অন্ন জুগিয়েছেন, সেই কৃষকদের জন্য এসেছি। আমার একটাই দাবি, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা যেন কৃষকদের স্বার্থ বিরোধী না হয়। কৃষকরা কী পরিমাণ পরিশ্রম করেন, তা কারও অজানা নয়। মনে রাখতে হবে, কৃষকদের কল্যাণের উপরই দেশের কল্যাণ এবং আমাদের সকলের কল্যাণ নির্ভর করছে।’’

তারা গান্ধী ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কথা টেনে ধরে বলেন সে সময়েও সারা দেশের মানুষ এইভাবে শাসকদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, আপনারাই সত্যের পক্ষে। আর এই সততাই আপনাদের অভাব অভিযোগ দূর করার জন্য যথেষ্ট। আপনারা আছেন তাই আমরা আছি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories