Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যা হরিহরপাড়ায় ব্যবসায়ী ফারুকোজ্জামানের

ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম ফারুকোজ্জামান (৫৫)। তার বাড়ি হরিহরপাড়া থানার অন্তর্গত কাঞ্চননগর মল্লিকপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ি থেকে ‘ওষুধ আনতে যাচ্ছি’ বলে বের হন ফারুকোজ্জামান। কিন্তু পরে জানা যায়, তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। তারপরে বাড়ির লোকজনকে জানায় এবং নিজে নিজেই বাইক চালিয়ে প্রাণে বাঁচার জন্য হাসপাতালে যান ।স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে ব্যবসায় বড়সড় ক্ষতির মুখে পড়েন ফারুকোজ্জামান। দেনার দায়ে পড়ে তিনি পরিবারের গয়না বিক্রি করে দেনা শোধের চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও লাভ হয়নি। মানসিক অবসাদেই শেষপর্যন্ত এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন তিনি।

শনিবার ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories