Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আদালতে হামলা চালিয়ে মুসলিম তরুণের সঙ্গে দলিত তরুণীর বিয়ে রুখে দিল কট্টর হিন্দুত্ববাদীরা

নিউজ ডেস্ক : উত্তর প্রদেশের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী মুসলিম যুব সমাজকে হেনস্থা করে রাজনীতি করার জন্য তথাকথিত লাভ জিহাদের বিরুদ্ধে বিধানসভায় বিল এনেছে। এবার সেই রাজ্যেই ধর্মান্তরকরণ রোখার নামে যুগলকে চরম হেনস্থা করল কর্নি সেনা। চরম অপমানের মাঝে বাধ্য হয়ে আদালত থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন মুসলিম তরুণ ও দলিত তরুণী। তাতেও ক্ষান্ত দিল না কর্নি সেনা। তরুণীকে নিয়ে গিয়ে তুলল থানায়। উত্তরপ্রদেশের বালিয়ার ঘটনা।

বুধবার বালিয়ার আদালতে ২৪ বছরের দিলশাদ সিদ্দিকির সঙ্গে বিয়ে করতে আদালতে এসেছিল পি দলিত তরুণী। দিলশাদ পাদ্রি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে সেখানে চড়াও হয় কট্টরপন্থী সংগঠন কর্নি সেনা। দিলশাদ এবং তরুণীকে হেনস্থা করতে থাকে তারা। অগত্যা দু’‌জনে আদালত থেকে বেরিয়ে যায়। তখন কর্নি সেনার সদস্য মোবাইলে ভিডিও করতে থাকে। তাতে দেখা গিয়েছে, তরুণী কোন জাতের, বয়স কত, এ ভাবে বাবা-মায়ের মান সম্মান নিয়ে ছেলেখেলা করছেন কেন, এসব প্রশ্ন করতে থাকে। তখনই তরুণী জানান, তিনি প্রাপ্তবয়স্ক। দলিত। নিজের ইচ্ছেতেই বিয়ে করছেন। এসব না শুনেই দিলশাদকে হেনস্থা করতে থাকে কর্নি সেনা। সেখান থেকে পালিয়ে যান দিলশাদ। তরুণীকে নিয়ে যাওয়া হয় বালিয়া থানায়।

পুলিশকর্মীরা মেয়েটিকে পরিবারের হাতে তুলে দিয়েছেন। এদিকে বুধবার বিকেলে তরুণীর বাবাকে দিয়ে কর্নি সেনার হুমকিতে থানায় অভিযোগ করে, তাঁর মেয়ের জোর করে ধর্মান্তরকরণ করা হচ্ছিল। ওই তরুণীকে শীঘ্রই আদালতে তোলা হবে। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হবে। ওই তরুণী প্রাপ্তবয়স্ক। তাঁর বয়ানের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ উঠলেও, তার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বালিয়ার পুলিশ সুপার।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories