Wednesday, March 11, 2026
24.4 C
Kolkata

অবিলম্বে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ফ্রান্সের সরকারী পৃষ্টপোষকতায় প্রিয় নবী সা: অবমাননার মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে। এজন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে মুসলিম বিশ্বের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

অবিলম্বে ফ্রান্সের সাথে বাংলাদেশ সরকারকে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানান। আজ (৮ নভেম্বর ২০২০) রবিবার বিকেলে বাঁশখালী উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। সমাবেশ ও মিছিল উপলক্ষে বাঁশখালী উপজেলা পরিষদে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সভাপতি মাওলানা ফিরোজ আহমদ মছরুর সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মনকিচর মাদরাসার প্রধান পরিচালক ও কওমী মাদরাসা সংস্থার সেক্রেটারী মাওলানা শাহ আবু বকর।

বক্তব্য রাখেন, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক প্রধান পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, বড় দিদারিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইসহাক, জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা আজিজুল হাছান, ভাদালিয়া মাদরাসার পরিচালক মাওলানা খলিলুর রহমান, পুকুরিয়া মাদরাসার মাওলানা শওকত আলী, মাওলানা নুরুল আমিন, আল ফারুক মাদরাসার পরিচালক মাওলানা হারুনুর রশিদ, চেচুরিয়া আরবিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইসহাক, বাঁশখালী জলদী হোসাইনীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু রাশেদ মোজাম্মেল, উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, আজাদাবাদ মাদরাসার পরিচালক মাওলানা আবুল কালাম, মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল ইসলাম, বাহারছড়া মাদরাসার মাওলানা ওসমান, কনজুল উলুম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সোহেল, আওয়ামীলীগ নেতা মনসুর আলী, সরল বড় মাদরাসার পরিচালক মাওলানা আবদুল মালেক, আলমশাহপাড়া মাদরাসার মুহাদ্দেস মাওলানা আবদুশ শাকুর, আনসারুল উলুম মাদরাসার মাওলানা জসিম উদ্দীন মিসবাহ প্রমুখ।
সমাবেশ শেষে জলদী মিয়ারবাজার চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

Hot this week

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে...

Topics

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories