Wednesday, March 11, 2026
28 C
Kolkata

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ৩ পরিবারের ঘরবাড়ি সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের নি:স্ব-অসহায় নারি-পুরুষ-শিশুরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

৯ নভেম্বর,২০ ইং সোমবার ভোর ৩ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নং ওয়ার্ডের মনছুরের বাড়িতে ভয়বহ এ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। এতে মোহছেন আলীর ছেলে ছগির, আবু তাহের এবং তাদের বোন জামাই সহ ৩ টি পরিবারের ঘর, ঘরের সকল আসবাবপত্র, নগদ টাকা, ৮/১০ টি ছাগল, হাঁস-মুরগি সহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে, এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রাত ৩ টার সময় যখন সবাই বিভোর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ করে আগুনের লেলিহান শিখার প্রচন্ড তাপে ঘুম ভেঙ্গে গেলে দেখা যায়, ৩ পরিবারের পাশাপাশি সব ঘর অগুনে জ্বলছে, পরিবারের নারী-শিশুদের কোন রকমে বের করতে পারলেও ঘর থেকে কোন আসবাবপত্র, কাপড়-চোপড় কিছুই আর বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ পরিবারের আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুঠে আসলেও ততক্ষনে সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ঘরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে স্থানীয়দের ধারনা।

অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে পরিদর্শনে আসেন স্থানীয় ইউপিএম ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহানুভুতি জানান এবং তাৎক্ষনিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেন। কামাল উদ্দিন বলেন, অগ্নিকান্ডের সংবাদ তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি। ঢাকায় অবস্থানরত: ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী অগ্নিকান্ডের খবর শুনে মর্মাহত হয়েছেন, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছেন। ঢাকা থেকে আসলে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেবেন বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন সিকদার। দুপুর ১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য কোন প্রশাসনিক কর্মকর্তা অগ্নিকান্ডে ক্ষতির ভয়বহতা পরিদর্শন এবং সহযোগিতায় এগিয়ে আসেনি বলে জানা গেছে।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories