Saturday, September 5, 2026
28 C
Kolkata

সামনেই দোল আর সেই উপলক্ষ্যে তৈরি হচ্ছে ২৭ ফুটের গোপাল মূর্তি

সুরজিৎ দাস, নদীয়া:দোল উৎসব কে সামনে রেখে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী 27 ফুটের গোপাল। উদ্যোক্তাদের দাবি গোটা জেলাসহ রাজ্যের মধ্যে সর্ববৃহৎ গোপাল এটি।

নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারির গোপাল পূজো এবার ৫৮ বছরে পা দিলো । করোনা সংক্রমনের কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল বিভিন্ন অনুষ্ঠান। একদিকে আর্থিক সংকট অন্যদিকে কোভিড বিধি-নিষেধ এর জন্য জাঁকজমক করে হয়নি কোন অনুষ্ঠান। এইবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দোল উৎসবে মেতে উঠতে চাইছেন মানুষ। সেই কারণেই গোপালের উচ্চতা কিছুটা বাড়ানো হয়েছে।

সূত্রাগড় চর বারোয়ারির সম্পাদক দীপঙ্কর দে জানান, “আগে 25 ফুট উচ্চতায় তৈরি হতো গোপাল। এখন সেটা আরও দুই ফুট বাড়িয়ে 27 ফুট করা হয়েছে। এবারে তাদের 58 বছরে পদার্পণ করল ঐতিহ্যবাহী গোপাল পুজো। এই গোপাল তৈরি করতে 15 থেকে 16 দিন লেগে যায় কিন্তু এবার সকলে হাত মিলিয়ে প্রায় সাত দিনের মধ্যেই তৈরি করবেন”বলে জানিয়েছেন তিনি।

শুধু তাই নয় এই গোপাল কে ঘিরে বহু পুরনো ইতিহাস রয়েছে। এখনো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে তাদের মানত রেখে যায়। এই গোপাল পুজো কেন্দ্র করে মেলা বসে এবং মেলা প্রেমীরা ভিড় জমায়। তাদের দাবি, দুই বছর পর তাঁরা আশা করছেন মানুষ তাদের এই গোপাল পূজোকে ঘিরে আনন্দে মেতে উঠবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories