Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মধ্যরাতে রেল কর্মীর আবাসনে চললো গুলি, আতঙ্কে চিত্তরঞ্জনবাসী

চিত্তরঞ্জন:- রেল কর্মীর আবাসনকে লক্ষ্য করে গুলি,আবাসনের সামনে চিৎকার করতে থাকা কুকুরটিকে গুলি করে মেরে ফেলা হলো। ঘটনায় আতঙ্কের ছায়া চিত্তরঞ্জন শহর জুড়ে।

জানা গিয়েছে, চিত্তরঞ্জনের ৩৩-এ রাস্তায় ৭-ডি আবাসনে রেলকর্মী সঙ্গীতা ভগৎ নামক মহিলার আবাসনে রাত সাড়ে বারোটা নাগাদ বাইকে করে দুই দুষ্কৃতী এসে ২ রাউন্ড গুলি চালায়। একটি গুলি লাগে আবাসনের সামনে চিৎকার করতে থাকা কুকুরটির শরীরে এবং আরেকটি গুলি গিয়ে লাগে আবাসনের জানালায়।  প্রাণে বাঁচে রেলকর্মী সঙ্গীতা ভগৎ।

শুক্রবার  সকালে চিত্তরঞ্জন থানার পুলিশ গিয়ে আবাসনের সামনে এক জঙ্গল থেকে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ও কুকুরটির ময়নাতদন্ত করে তার শরীর থেকে একটি গুলি উদ্ধার করে। এই ঘটনার জোর কদমে তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ।

ঘটনার প্রসঙ্গে চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী সঙ্গীতা ভগৎ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাইরে থেকে কেউ তাঁর নাম ধরে ডাকতে থাকে।অতরাতে তাঁকে ডাকতে থাকায় তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে যান। হটাৎ একটা শব্দ শুনতে পান, তিনি ভাবেন যেহেতু আবাসনের কুকুরটি চিৎকার করছিলো, তাই হয়তো ফটকা ফাটিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে ওই দুই দুষ্কৃতীরা। কিন্তু যখন তিনি নিজে জানালা খুলে দেখতে যান তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুই দুষ্কৃতী। কিন্তু সেই গুলি গিয়ে লাগে সামনের জানালায়।  ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি ।

তিনি আরও জানান,  আজ পর্যন্ত কোনো দিন তাঁর কারও সাথে কোনো ঝামেলা হয়নি। তবে তার সাথে কি ভাবে এই রকম ঘটনা ঘটে গেলো এই নিয়ে চিন্তিত তিনি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories