Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সহজিয়ার আয়োজনে “তিন-এক্কে-তিন

এনবিটিভি: গত ২৪ জানুয়ারি ২০২১ মুক্ত অঙ্গন রঙ্গালয়ে বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হল এক ত্রিমাত্রিক নাট্যসন্ধ্যা “তিন-এক্কে-তিন”।

এই নাট্যসন্ধ্যার প্রথম নাটক বেলঘড়িয়া নাট্যকল্প প্রযোজিত জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় রচিত এবং প্রবীর বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নাটক “অবিশ্বাস্য”।
এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অগ্নীশ্বর রায়, সজল মুখোপাধ্যায়, সোমা ভট্টাচার্য, রিতা রায় ও প্রবীর বন্দ্যোপাধ্যায়। আবহ অমিত ঘোষ।

নাটকের শেষে নাটকের নির্দেশক প্রবীর বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে বরণ করেন বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থার নির্দেশক প্রশান্ত সেন; তাঁর হাতে তুলে দেন তাঁর স্বরচিত নাটকের বই , তার নামও “তিন এক্কে তিন”।

এরপর দ্বিতীয় নাটক — বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থা প্রযোজিত “জড় আয়ু”। নাট্যকার প্রশান্ত সেনের বলিষ্ঠ রচনায় অর্ণিশা সেনের নির্দেশনা ও অনন্যসাধারণ একক অভিনয় দর্শকদের মুগ্ধ করে। নির্দেশকের আবহ পরিকল্পনায় ঋত্বিক ভট্টাচার্য্যের সুনিপুণ শব্দ প্রক্ষেপণ প্রশংসার দাবি রাখে। আলোক ভাবনা ও প্রক্ষেপণে সুবল কর্মকার এককথায় অনবদ্য। তাকে যোগ্য সহায়তা করে রূপ সরকার। লাইভ গীটার ও সঙ্গীতে ঋকদীপ পাল মন জয় করেন দর্শকদের। মঞ্চ নির্মাণে তন্ময় মণ্ডল, দীপা রায় ও রূপ সরকার।

এই নাট্যসন্ধ্যার সর্বশেষ নাটক নবকৃষ্টি শ্যামবাজার প্রযোজিত মনোজ মিত্র রচিত ও রাণা চ্যাটার্জী নির্দেশিত নাটক “গন্ধ জালে”। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল ভট্টাচার্য, সুচরিতা, সুকন্যা, কৃত্তিকা, গৌরব সেন ও রাণা চ্যাটার্জী। আবহ করেন অভিজিৎ। নাটকের শেষে রাণা চ্যাটার্জীকে উত্তরীয় পরিয়ে বরণ করেন প্রশান্ত সেন, তুলে দেন স্বরচিত নাটকের বই “তিন-এক্কে-তিন”।

এই নাট্যসন্ধ্যায় দর্শক উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। করোনা-উত্তর যুগে এটা নাটকের পরম প্রাপ্তি।

সবরকম স্বাস্হ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এই নাট্যসন্ধ্যা।

নাট্যসন্ধ্যার শেষে বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থার নির্দেশক প্রশান্ত সেন বলেন, “দুই বন্ধুদলকে সাথে নিয়ে এমন নাট্যসন্ধ্যা আর অতিমারীর বন্দিদশা পেরিয়ে উপস্থিত নাট্যামোদী দর্শকদের এই স্বতঃস্ফূর্ত যোগদান থিয়েটারের এই খরা-কালেও আরো নতুন নতুন কাজের উদ্যম দেয়, সাহস দেয়। জয় হোক থিয়েটারের।”

জয়তু থিয়েটার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories