Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

বিজেপিতে নয়, আছি কংগ্রেসেই, জানালেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট

এনবিটিভি ডেস্ক: গান্ধি পরিবারের চোখে তাঁকে হেয় করতে চেষ্টা চালানো হচ্ছে। তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন, তিনি এখনও কংগ্রেসেরই একজন। বিজেপিকে হারাতে তিনি প্রাণপণ লড়াই করেচেন। বুধবার তাঁর পরবর্তী পদক্ষেপ জানাতে ডাকা সাংবাদিক বৈঠকও তিনি বাতিল করে দিয়েছেন।

এদিকে, উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বহিষ্কারের পর শচিন পাইলট ও তাঁর ১৭ জন অনুগামীকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। রাজস্থান বিধানসভার সি পি যোশী কেন তাঁদের বরখাস্ত করা হবে না তার জবাব ১৭ জুলাইয়ের মধ্যে দিতে বলেছেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও পাইলট দুবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে হাজির হননি।

পাইলটের জায়গায় নতুন প্রদেশ সভাপতি করা হয়েছে ওবিসি নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোস্তারাকে। যুব কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছেন মুকেশ ভাস্কর। পাইলট অনুগত দুই মন্ত্রী বিশ্বেন্দ্র সিং ও রমেশ মিনাকে সরিয়ে দেওয়ার পর এদিনই মুখ্যমন্ত্রী অশোক গেহলত মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। সেখানে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কথা হবে।

এরই পাশাপাশি সক্রিয় হয়েছে বিজেপিও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এদিনই জয়পুরে পৌঁছেছেন। তিনি বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বৈঠকও করবেন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories