Thursday, July 30, 2026
28.4 C
Kolkata

একুশের ক্ষমতার লক্ষ্যে এবার দু’কোটি মহিলা ভোটার টার্গেট তৃণমূলের

এনবিটিভি ডেস্ক: একুশের জয়ে এবার নতুন রণনীতি তৃণমূল কংগ্রেসের। এবার লক্ষ্য প্রায় দু কোটি মহিলা ভোটার।

এবার সপ্তাহব্যাপী বিশেষ স্যোসাল নেটওয়ার্কিং কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। আজ, রবিবার থেকে শুরু হচ্ছে এই অভিযান। এতেও মহিলা কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রতি বুথে একজন তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী থাকবেন, যিনি এলাকার ২০ জনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা পৌঁছে দেবেন। মেয়েদের জন্য তৃণমূল সরকার কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরবেন মহিলাদের মধ্যে। রাজ্য ৭০ হাজার বুথে এই কর্মসূচি হবে।

মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য অনেক কাজ করেছেন । প্রতি বুথে মহিলাদের জন্য তৃণমূল কী করেছে-তার খতিয়ান তুলে ধরা, রূপশ্রী, কন্যাশ্রীর সুবিধা যাতে প্রত্যন্ত গ্রামের মেয়েটাও পায়, সেসব দিকে নজর রাখতেই এই কর্মসূচি। ”

মহিলা ভোটার বাংলার ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ২০২১ এর লক্ষ্যে এখন এই মহিলা ভোট ব্যাঙ্কের ওপরই নজর দিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। পরিসংখ্যান দেখা গিয়েছে, ২০১৪ এবং ২০১৯ এই দুই লোকসভা নির্বাচনেই রাজ্যে মহিলাদের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায়। এর ফলেই ২০১৪–এ বিজেপির পাওয়া সতেরো শতাংশ ভোট ২০১৯–এ বেয়াল্লিশ শতাংশে এসে পৌঁছয়। আবারও ভোটব্যাঙ্ককে মজবুত করতে ঘাস ফুল শিবিরের এই ভাবনা বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

Related Articles

Popular Categories