Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

উত্তরপ্রদেশে রাস্তায় ১৮ জনকে পিষে দিল ট্রাক

উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। তীব্রগতিতে ধেয়ে আসা লরি রাতের অন্ধকারে পিষে দিল ১৮ জনকে। লখনউ থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে ঘটেছে এই দুর্ঘটনা। হরিয়ানা থেকে ফিরছিলেন তাঁরা। সকলেই শ্রমিক। সকলেই বিহারের বাসিন্দা। উত্তর প্রদেশের বারাবািক জেলার কাছে বাসটি খারাপ হয়ে গিয়েছিল। রাতে দাঁড়িয়ে থাকা বাসের সামনেই ঘুমোচ্ছিলেন তাঁরা। আচমকাই পিছন থেকে একটি লরি এসে বাসটিকে জোরে ধাক্কা দেয়। মুহূর্তে বাসের চাকা পিষে দেয় ঘুমন্ত ১৮ জনকে।

বিহারে ফিরছিলেন এই শ্রমিকরা। একটি ডবল ডেকার েবসরকারি বাসে পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারে যাচ্ছিলেন শ্রমিকরা। প্রায় নিজের রাজ্যের কাছে চলেই এসেছিলেন তাঁরা। কিন্তু হঠাত্‍ই উত্তর প্রদেশের বারাবাঁকির কাছে হাইওয়েতে বাসটি খারাপ হয়ে যায়।

রাতের অন্ধকারে সারাইয়ের লোক খুঁজে পাননি চালকরা। রাস্তার মাঝেই বাসটি দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নেন। বাসের কিছু যাত্রী তখন ভেতরেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। ওই ১৮ জন শ্রমিক বাস েথকে নেমে বাসের সামনের রাস্তায় শুয়ে পড়েন।

অঘোরে ঘুমোচ্ছিলেন তাঁরা। ঠিক সেই সময় রুদ্ধশ্বাস গতিতে ধেয়ে আসে ট্রাকটি। বাসের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা বাসটি সামনের দিকে এগিয়ে আসে। রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ জনকে পিষে দেয় বাসের চাকা। লখনউয়ের অতিরিক্ত পুলিশ সুপার সত্য নারায়ন সবত জানিয়েছেন প্রায় ১৯ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories