Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

উত্তর দিনাজপুরের ভাটোলে ‘জামিয়াতুল আনসার লিল বানাত’ এর শ্রেণীকক্ষ ভবনের শুভ উদ্বোধন

উত্তর দিনাজপুর, এনবিটিভিঃ  হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ভাটোলে জামিয়াতুল আনসার লিল বানাত এর শ্রেণিকক্ষ ভবনের শুভ উদ্বোধন করলেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব। ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভাটোল আল-আনসার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং আল-আনসার ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত জামিয়াতুল আনসার লিল বানাত এর শ্রেণীকক্ষ ভবনের শুভ উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ্। দীর্ঘ সময় ধরে লকডাউন থাকলেও হিউমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কো – অর্ডিনেটর মাসুদ আলম সাহেবের আন্তরিক প্রচেষ্টায় শ্রেণিকক্ষ ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছে।

চলছে উদ্বোধন।

উত্তর দিনাজপুর জেলাসহ বিভিন্ন দূরবর্তী জেলার ছাত্রীরা এই শ্রেণীকক্ষ ভবন নির্মিত হওয়ার ফলে বিশেষভাবে উপকৃত হবেন। ২০১৬ সাল থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠান পথচলা শুরু করে। মাওলানা জইনুদ্দীন কাসেমী সাহেবের অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যেই আবাসিকভাবে ছাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা সহ মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছে। ছাত্রীদের আধুনিক শিক্ষাদানের উদ্দেশ্যে কম্পিউটার ক্লাস রুম তৈরি করে শিক্ষাদানের ব্যবস্থাও করা হয়েছে। মাদ্রাসার পাশাপাশি ভাটোল আল আমীন মিশন নামে ইসলামী ও আধুনিক শিক্ষার সংমিশ্রণে শিক্ষাদানের উদ্দেশ্যে শিশু বিভাগেরও সূচনা করা হয় আজকে।

উল্লেখ্য জামিয়াতুল আনসার লিল বানাত প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ইয়াতীম ছাত্রীরা পড়াশুনা করে।ভবনের উদ্বোধন এর পাশাপাশি একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে এলাকার বিশিষ্ট লোকদের সঙ্গে গেট টুগেদার প্রোগ্রামও করা হয়।

এই মহতি প্রোগামে আরো উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সেক্রেটারি হালকা মসিউর রহমান সাহেব, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কো – অর্ডিনেটর  মাসুদ আলম সাহেব, জামাআতে ইসলামী হিন্দের উত্তর দিনাজপুর জেলার জেলা নাজিম জনাব জালাল উদ্দিন আহমেদ সাহেব, সহকারী জেলা নাজিম আব্দুল মালেক সাহেব, এস. আই.ওর উত্তরবঙ্গ সম্প্রসারণ সেক্রেটারি রফিকুল ইসলাম সাহেব, ইটাহার আল-আমিন মিশনের কর্ণধার শেখ রাজ্জাক সাহেব, ভাটোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ইউসুফ আলী সাহেব, ভাটোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রেজাউল করিম চৌধুরী সাহেব, এলাকার বিশিষ্ট চিকিৎসক আব্দুল খালেক সাহেব প্রমুখ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories