Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

পাক অধিকৃত কাশ্মীরে ব্রিটিশ হাইকমিশনারের সফর নিয়ে ভারতের প্রতিবাদ

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের আধিকারিকসহ ইসলামাবাদের ব্রিটিশ হাইকমিশনারের সফরকে আপত্তিকর বলে উল্লেখ করেছে বিদেশ মন্ত্রক।

এক বিবৃতিতে জানানো হয়, ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্যে এই ধরনের লঙ্ঘন অগ্রহণযোগ্য। পররাষ্ট্র সচিব এই লঙ্ঘনের জন্য ভারতে ব্রিটিশ হাইকমিশনারের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তার সাথে এই অঞ্চলের মিরপুর শহর পরিদর্শন করেছেন।

সফরের ছবি শেয়ার করে ম্যারিয়ট লিখেছেন, ‘মিরপুর থেকে সালাম এবং পাকিস্তানের জনগণের সাথে মানুষের বন্ধন। ৭০% ব্রিটিশ পাকিস্তানির শিকড় মিরপুর থেকে।  আপনাদের আতিথেয়তার জন্য  ধন্যবাদ!”

বিদেশ মন্ত্রক টুইটে জানানা হয়, “জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।”

এর আগে একই অঞ্চলে গত বছর পাকিস্তানের আমেরিকান রাষ্ট্রদূতের সফর নিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আপত্তি জানিয়েছিল।

Hot this week

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে শেষ পর্যন্ত কাকে বসানো...

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

Topics

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

Related Articles

Popular Categories