Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

তামা রপ্তানিকারক ভারত এখন হয়েছে আমদানিকারক দেশ,অনেক এগিয়ে গেল পাকিস্তান

নিউজ ডেস্ক : মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ক্ষেত্রে ভারতবর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। এবার ভারত তাম্র উৎপাদনে ও অনেকটাই পিছিয়ে পড়ল নিজের প্রবল প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের তুলনায়। ভারত তিন বছর আগে পর্যন্ত একটি তাম্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০১৮-১৯ থেকেই ভারত তাম্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে বহুগুণ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের তাম্র রপ্তানির পরিমাণ।

ভারত ২০১৭-১৮ সালে তামা আমদানি করে প্রায় ৪৪ হাজার টন, যা পরের বছর গিয়ে পৌঁছায় ৯২ হাজার টনে। অন্য দিকে ভারত ২০১৭-১৮ তে তামা রপ্তানি করে প্রায় ৩ লাখ ৭৮ হাজার টন যা তার ঠিক পরের বছর গিয়ে পৌঁছয় মাত্র ৪২ হাজার টনে। ফলে ভারত তামা রপ্তানিকারক দেশ থেকে এক বছরের মধ্যেই পরিণত হয় তামা আমদানিকারক একটি দেশে। অর্থনীতিবিদরা বলছেন পরিবেশগত কারণ দেখিয়ে ভারতের সর্ববৃহৎ বেদান্ত তাম্র উৎপাদক অঞ্চলটি বন্ধ করে দেয়ার ফলে ভারতের তাম্র রপ্তানিতে এই ব্যাপক হ্রাস দেখা গেছে। বেদান্ত তাম্র খনিটি অদূর ভবিষ্যতে আবার চালু করা হবে কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই বলে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে।

ভারত আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশের কাছে তামা রপ্তানি করে এসেছে যার মধ্যে সবথেকে বড় গ্রহীতা ছিল চীন। তবে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে চীনে ভারতের রপ্তানি ৫.২% থেকে ০.৬% এসে পৌঁছায়। একই সময়ে তিনি পাকিস্তানের রপ্তানি করা তামার পরিমাণ বৃদ্ধি পায় সাড়ে ৩ গুণেরও বেশি। বিদেশ থেকে অতিরিক্ত পরিমাণ তামা আমদানি করার ফলে ভারতবর্ষের প্রতি বছর দুই বিলিয়ন ডলারেরও বেশি খরচ করতে হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories