Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে রাজ্যের গাফিলতি আড়াল করছেন। রাজ্যে স্কুল থাকলেও শিক্ষক নেই, পরীক্ষা হলেও ফল নেই—এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।

সোমবার থেকে কলকাতার এসএসসি ভবনের সামনে চাকরিচ্যুত শিক্ষকেরা অবস্থান বিক্ষোভে বসেছেন। রোদ-জল উপেক্ষা করেই তাঁরা খোলা আকাশের নিচে অনশন চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের তরফে পানীয় জল ও শৌচালয়ের ন্যূনতম ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ।

এসএসসি-র তরফে রাতের দিকে এক বিবৃতিতে জানানো হয়, ২০১৬-র নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ নেওয়া হবে। তবুও আন্দোলনকারীদের ক্ষোভ মেটেনি। দিলীপ ঘোষের মন্তব্য, সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছাই নেই, কারণ তা হলে দুর্নীতির জবাবদিহি করতে হবে।

আইনি পথে সমাধান খুঁজতে চাকরিচ্যুতদের পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ, যা আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্ধারণ করতে পারে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories