Sunday, June 21, 2026
36.6 C
Kolkata

ভারত চাল রপ্তানি বন্ধ করায়বিপাকে পড়েছেন আমেরিকার প্রবাসী ভারতীয়রা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: চাল রপ্তানি বন্ধ করেছে ভারত। সরকারের এই সিদ্ধান্তের পরই বিপাকে পড়েছেন আমেরিকার প্রবাসী ভারতীয়রা। জানা গিয়েছে, একসঙ্গে বিপুল পরিমাণ চাল কিনে নিজেদের বাড়িতে মজুত করতে চাইছেন তাঁরা। তার ফলে হুহু করে বাড়ছে নন বাসমতী চালের দাম। অনেক ক্ষেত্রে স্বাভাবিকের দ্বিগুণ দাম দিয়ে চাল কিনতে হচ্ছে বলেও শোনা গিয়েছে।

অরুণা নামে ওয়াশিংটনের এক বাসিন্দা বলেন, “প্রায় দশটা দোকান ঘুরেছি। সকাল ৯টা থেকে ঘুরে বিকেল চারটের সময়ে চাল কিনতে পারলাম। তাও একটা বস্তার তিনগুণ দাম দিতে হল।”

ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন মার্কিন মুলুকের চাল বিক্রেতারাও। তরুণ সারদানা নামে বিক্রেতা জানিয়েছেন, “চাল কিনতে চেয়ে প্রচুর ফোন আসছে আমার কাছে। বিশেষ করে উইকএন্ডের সময় চাল কেনার চাহিদা খুব বেড়ে গিয়েছিল। আমাদের গুদামে যত চাল আছে সেই পরিমাণ চাল নিজের বাড়িতে কিনে জমা করতে চাইছেন ক্রেতারা।”

Hot this week

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Topics

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

Related Articles

Popular Categories