Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

রেডরোডে বাস দূর্ঘটনা : আহত ১২

রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ১২ জন। রাস্তার ধারের রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারে বাসটি। বাসের নীচে এক বাইক আরোহী আটকে যান। পরে তাঁকে উদ্ধার করা হয়।

মিনিবাসটি হাওড়া-মেটিয়াবুরুজ রুটের। দুর্ঘটনার ফলে বাসের ভিতরে সিট দুমড়ে-মুচড়ে গিয়েছে। ভেঙে পড়েছে জানলার কাচ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। সঙ্গে হাত লাগান সেনাবাহিনীর জওয়ানরাও। সবাই মিলে আহতদের বাস থেকে বার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার তীব্রতায় রাস্তার ধারের একটি রেলিং সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে তিনটি ক্রেন। তাতে করেই বাসটিকে সরানোর কাজ চলছে। নিয়ে আসা হয়েছে একটি অ্যাম্বুল্যান্সও। তাতে করেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাসের সঙ্গে ধাক্কা লাগার পরে বাইক আরোহী বাসের নীচে আটকে পড়েন। পরে ক্রেনের সাহায্যে বাস তুলে আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বাইকে পুলিশ লেখা রয়েছে বলেই জানা গিয়েছে।

এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট ছড়ায় রেড রোডে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories