Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

তৃণমূলের পথে মুকুল? ধর্না,পরিষদীয় বৈঠকসহ বিজেপির সব কর্মসূচি এড়িয়ে সাক্ষাৎ সুব্রত বক্সির সঙ্গে

নিউজ ডেস্ক : তবে কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়? শুক্রবার বিধায়ক হিসাবে শপথগ্রহণের পর তাঁর গতিবিধিতে ফের একবার উঠছে সেই প্রশ্ন। এদিন শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও কথা বলেননি তিনি। যার ফলে নতুন জোর পেয়েছে তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা। যোগ দেননি তৃণমূল কংগ্রেসের কথিত সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির ধর্না কর্মসূচিতে। যোগ দেননি বিজেপির পরিষদীয় বৈঠকেও।

বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন মুকুল। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে নিজে ভোটে জিতলেও ছেলে শুভ্রাংশু হেরেছেন বীজপুর থেকে। তবে ভোট যত গড়িয়েছে ততই সুর নরম হয়েছে মুকুলের। এর মধ্যে তৃণমূলনেত্রীর মুখে মুকুলের প্রশংসাও শোনা যায়। ভোটর ফলপ্রকাশের পর তাঁর নীরবতায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এদিন মিনিট কুড়ি বিধানসভায় ছিলেন মুকুল রায়। শপথ নিয়ে বেরিয়ে যান তিনি। বেরনোর পথে দেখা হয় তৃণমূল নেতা সুব্রত বক্সির সঙ্গে। সৌজন্য বিনিময় করেন একদা তৃণমূলের দুই মূল কাণ্ডারি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন, ‘কিছু সময় নিরীহ থাকতে হয়, আজ আমি কিছু বলবো না। যা বলার সবাইকে ডেকে বলবো।’

বিজেপির অন্দরে মুকুল রায়কে বিরোধী দলনেতা করার দাবি উঠেছে। অনেকে আবার এর বিরোধিতা ও করছেন। দাবি উঠছে শুভেন্দু অধিকারী কে নিয়েও। কিন্তু এব্যাপারে কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুকুলকে সর্বভারতীয় সহ সভাপতির পদ দিয়েছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত পদ্মফুল ফোটেনি বাংলায়। মুকুলের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন আচরণে ক্ষুব্ধ মুকুল। তাছাড়া তাঁকে ভোটে লড়তে একপ্রকার বাধ্য করা হয়েছে বলে দাবি মুকুল রায়ের ঘনিষ্ঠদের। এর ফলে গোটা রাজ্যে দলের সংগঠন দেখতে পারেননি তিনি। সেই জায়গায় দাপিয়ে বেড়িয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সব মিলিয়ে মুকুল রায়ের মুখ খোলার অপেক্ষায় বিজেপির পাশাপাশি তৃণমূলও। এখন মুকুল রায় কি বলেন সেটাই এখন দেখার।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories